1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিয়োগ হবে ব্যাংক এশিয়ায়, আবেদন শুরু ৫ নভেম্বর থেকে সিলেটে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি ভেঙে গেল টেস্ট ক্রিকেটের বহু রেকর্ড প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শেরপুরের গ্রাম পুলিশ মজনু মিয়া কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ওপর আ. লীগের হামলা, আহত ৫ সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ

অভিনব প্রতারণায় ব্যাটসম্যানকে আউট করে নিষিদ্ধ ‘ক্লিকি পন্টিং’

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

ব্রায়ান ডিভাইনকে দুই বছর নিষিদ্ধ করা হয়েছে, সঙ্গে শাস্তি দেওয়া হয়ে তার ক্লাবকেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় আঙুল দিয়ে ব্যাটের কানায় লাগার মতো শব্দ করতেন ব্রায়ান ডিভাইন। তাতে ব্যাটসম্যানদের আউট দিতেন আম্পায়ার। অভিনব এই প্রতারণা করার দায়ে কঠোর শাস্তি পেয়েছেন ‘ক্লিকি পন্টিং’ নামে পরিচিত ইংলিশ ক্রিকেটার।

৩৮ বছর বয়সি ডিভাইনকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহ্যাম ক্রিকেট লিগ। সঙ্গে তার ক্লাব সল্টবার্ন ক্রিকেট ক্লাব দ্বিতীয় একাদশকে তৃতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে।

এবারের ইংলিশ গ্রীষ্মে এমন কাণ্ড ঘটান ডিভাইন। তার ওই প্রতারণা প্রথম সামনে আসে নর্টন ক্রিকেট ক্লাবের এক খেলোয়াড়ের পোস্ট করা ভিডিওর মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায়, বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় একসঙ্গে কট বিহাইন্ডের আবেদন করছেন কিপার ও স্লিপ ফিল্ডার। আম্পায়ার আউট দিলে ব্যাটসম্যানকে হতবাক দেখায়।

ভিডিওটি পোস্ট করা নর্টনের ওই খেলোয়াড় ঘটনাটিকে নিজের দেখা ‘সবচেয়ে জঘন্য প্রতারণা’ বলে উল্লেখ করেন।

@Saltburncc First slip clicks his fingers to imitate an edge, bat nowhere near it and given out. This is about the worst case of cheating I’ve ever seen in cricket. Apparently, their keeper has a huge amount of catches this season. @talkSPORT @bbctms @SkyCricket @TailendersPod https://t.co/iM7lZfKF5q

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আরও কিছু প্রমাণ সামনে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য শিল্ডন রেলওয়ে ক্রিকেট ক্লাবের বিপক্ষে সল্টবার্নের একটি ম্যাচের ফুটেজ। ওই ম্যাচে সল্টবার্নের কিপার আটটি ক্যাচ নেন, যা টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ক্যাচ নেওয়ার রেকর্ডকেও ছাড়িয়ে যায়।

ডিভাইনের বিরুদ্ধে অভিযোগ উঠলে, লিগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৌসুমের বাকি সময়ের জন্য তাকে নিষিদ্ধ করে তার ক্লাব।

কয়েক দফায় খেলোয়াড়দের সাক্ষাৎকার, লিখিত বক্তব্য সংগ্রহ এবং তিন সদস্যের শৃঙ্খলা কমিটির ভিডিও পর্যালোচনার পর, ডিভাইন ও সল্টবার্ন ক্রিকেট ক্লাব- দু’পক্ষই অসদাচরণের অভিযোগ স্বীকার করে নেয়।

এখন থেকে ২০২৮ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আওতাধীন কোনো ধরনের ক্রিকেটই খেলতে পারবেন না ডিভাইন। এমনকি এই সময়ে কোচিং, আম্পায়ারিং, স্কোরিং এবং বয়সভিত্তিক দল পরিচালনাও করতে পারবেন না তিনি।

শাস্তির বিরুদ্ধে শুরুতে আপিল করেছিল সল্টবার্ন ক্রিকেট ক্লাব। তবে শেষ পর্যন্ত তাদের ৩০০ পাউন্ড জরিমানা করা হয়েছে। অবনমনের পাশাপাশি ক্লাবটিকে ২০২৭ মৌসুম শুরু করতে হবে ৬০ পয়েন্ট কম নিয়ে। এর ফলে আগে তৃতীয় বিভাগে নেমে যাওয়া মিডলসব্রো ক্রিকেট ক্লাব দ্বিতীয় বিভাগে নিজেদের জায়গা ধরে রাখল।

করের বিকল্প যখন রেমিটেন্স: জবাবদিহিহীন রাষ্ট্রের ‘সহজ এক্সিট’ তত্ত্ব

বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?

মসনদে টান ওদের, দমবন্ধ কিন্তু আমাদেরই

ল্যাবে কি ঘুমিয়ে আছে পূর্ণ শিক্ষিত রোবট?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ