1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত ‘সীমান্তের অখণ্ডতা-সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় অবস্থানে রয়েছে’ পরিদর্শক থেকে এএসপি হলেন পুলিশের ৭৮ কর্মকর্তা জীবন, দেশ ও সমাজ সবকিছুর মূলে রয়েছে রাজনীতির চরিত্র বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আজ প্রচার হবে নাটক ‘এক ভয়াল রাতের গল্প’ জালাল উদ্দীন সোহেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু ইব্রাহিমই গোল করে বসবে, ভাবেননি ডুলি কেন শতাধিক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ? এইচএসসি: শতভাগ অকৃতকার্য ২৬ কলেজকে শো কজ

‘সীমান্তের অখণ্ডতা-সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় অবস্থানে রয়েছে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান ও পুশইন প্রতিরোধ এবং সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা জোরদার করতে নওগাঁর সাপাহার উপজেলার নব আদাতলা সীমান্ত ফাঁড়ি (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নওগাঁ জেলা সদর থেকে নতুন এই সীমান্ত ফাঁড়ির দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১২টায় জেলার সাপাহার উপজেলার নব আদাতলা এলাকায় ফাঁড়িটির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের।

এ সময় উপস্থিত ছিলেন- বিজিবির রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন এবং ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম।

উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের। তিনি বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের আওতাধীন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ১১৫ কিলোমিটার সীমান্তে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নবস্থাপিত নব আদাতলা বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সম্ভব হবে।

এ এস এম নাসের আরও বলেন, দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছে। সীমান্তে কঠোর নজরদারি, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, পতাকা বৈঠক, প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের মাধ্যমে বিজিবি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। আশা করা হচ্ছে, নতুন এই বিওপি স্থাপনের মাধ্যমে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক পাচার, মানব পাচার, পুশইনসহ অবৈধ অনুপ্রবেশ কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে।

নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তঘেঁষা পুনর্ভবা নদীর তীরবর্তী প্রত্যন্ত এলাকায় বিজিবির নতুন সীমান্ত ফাঁড়ি স্থাপন করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে স্বস্তি ও আশাবাদ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ