1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের পক্ষে স্লোগান, গোপালগঞ্জ জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীবের অভিষেক, জুটি নিশো-মেহজাবীন ‘ধন‍্যবাদ অধিনায়ক, ১০০০ গোলের জন‍্য এগিয়ে চলো’ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ইব্রাহিমের গোলে এগিয়ে গেল বাংলাদেশ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ অনুভব করিনি, বললেন ভারত কোচ বাংলাদেশ-চীন বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেয়ার আহ্বান সিপিসি মন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের ২০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলে যুক্ত হলো এমটিবি বন্ধ কারখানা চালু করতে পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালা সংশোধন

‘ধন‍্যবাদ অধিনায়ক, ১০০০ গোলের জন‍্য এগিয়ে চলো’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

রোনালদোকে এভাবে নিভৃতে বিদায় দিতে রাজি নয় পর্তুগাল ফুটবল ফেডারেশন, দেশের মহানায়ককে দিতে চায় শ্রদ্ধাঞ্জলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

প্রায় দুই যুগ ধরে জাতীয় দলকে টেনে নিয়ে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর অবদান মনে রেখেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়া অধিনায়ককে ধন‍্যবাদ জানিয়ে, তার হাজার গোলের ঐতিহাসিক অভিযানে সাফল‍্য কামনা করেছে তারা।

রোনালদো বৃহস্পতিবার সামাজিক মাধ‍্যমে জাতীয় দলকে বিদায় জানান। দেশের হয়ে ছয়টি করে বিশ্বকাপ ও ইউরোর চূড়ান্ত পর্বে খেলা ৪১ বছর বয়সি মহাতারকা ফুটবলের অনেক রেকর্ড ও কীর্তির অধিকারী।

এক বিবৃতিতে রোনালদোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।

“পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাদের চিরন্তন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি আন্তরিক ও চিরস্থায়ী কৃতজ্ঞতা প্রকাশ করছে। তিনি আজ জাতীয় দল থেকে তার চূড়ান্ত অবসরের ঘোষণা দিয়েছেন।

“গভীর কৃতজ্ঞতা ও অপরিসীম প্রশংসার অনুভূতি নিয়েই পর্তুগিজ ফুটবল ফেডারেশন দেশের সেবায় অসাধারণ ক্যারিয়ারের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোকে শ্রদ্ধা জানাচ্ছে এবং ধন্যবাদ দিচ্ছে।”

দেশের জার্সি পরে মাঠে রোনালদোর কীর্তিমাখা যাত্রাও অল্প কথায় তুলে ধরা হয়েছে বিবৃতিতে।

“কেবল একজন অসামান্য ক্রীড়াবিদই নন, আমাদের অধিনায়ক ছিলেন একজন অনুপ্রেরণাদায়ী নেতা, নিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত এবং আমাদের জাতীয় দলের চেতনার চূড়ান্ত প্রতীক। ২৩৪টি ম্যাচ খেলা এবং ১৪৬টি গোল করা ঐতিহাসিক আন্তর্জাতিক ক্যারিয়ার জুড়ে অধিনায়ক জাতিকে নিজের কাঁধে টেনে নিয়েছেন, রেকর্ড ভেঙেছেন এবং এমন সব মুহূর্তে দলকে নেতৃত্ব দিয়েছেন, যা দেশের ফুটবলের ইতিহাসে চিরকাল খোদাই হয়ে থাকবে।

“মাঠে তার ঘামের প্রতিটি বিন্দু, জয়সূচক প্রতিটি গোল এবং গর্বের সঙ্গে পরা অধিনায়কের প্রতিটি আর্মব্যান্ড আমাদের জার্সির প্রতি তার নিঃশর্ত ভালোবাসারই প্রতিফলন ঘটায়। তার নিষ্ঠা ও লেগ্যাসি মাঠের চার দড়ির বাইরেও বিস্তৃত।

“ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল নামকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন, যারা তার পদাঙ্ক অনুসরণ করার স্বপ্ন দেখে; আমাদের অনেকের কাছেই তিনি সর্বকালের সেরা খেলোয়াড়!”

দেশের মহানায়ককে এভাবে বিদায় দিতে চায় না দেশটির ফুটবল ফেডারেশন।

“পর্তুগিজ ফুটবল ফেডারেশন যথাযথ শ্রদ্ধা নিবেদন ছাড়া এই বিদায়ে রাজি নয়। ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশাল ক্যারিয়ারের প্রতি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি আয়োজন করা, পরিকল্পনা করা, তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা প্রবল ইচ্ছা আমাদের। সেখানে ভক্ত ও জাতি আরও একবার সেই খেলোয়াড়কে করতালি দিয়ে ও (তার বিশেষ মুহূর্তটা) আনন্দে উদযাপন করতে পারবে, যিনি আমাদের এত কিছু দিয়েছেন।

“সবকিছুর জন্য ধন্যবাদ, অধিনায়ক! চলুন, ১০০০ গোলের লক্ষ্যের দিকে এগিয়ে যাই!!!”

আলাদা করে বিবৃতি দিয়েছেন পর্তুগাল ফুটবল ফেডারেশন সভাপতি পেদ্রো প্রয়েঙ্কা। ২৩ বছরের ক‍্যারিয়ারে রোনালদো দেশের ফুটবলের জন‍্য যে অবদান রেখেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন তিনি।

পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও জুজে সেগুরোও মহাতারকার বিদায়ে বার্তা দিয়েছেন।

“পর্তুগালের পক্ষ থেকে, আমি ক্রিশ্চিয়ানো রোনালদোকে ধন্যবাদ জানাই যেভাবে তিনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন, পর্তুগিজ জনগণকে অনুপ্রাণিত করেছেন এবং বিশ্বজুড়ে পর্তুগালের নাম বহন করে নিয়ে গেছেন। আমি বুঝতে পারছি যে এটি ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্রীড়া জীবনের অন্যতম কঠিন একটি দিন, তবে আমি নিশ্চিত যে, এর আগেও যেমনটি বহুবার ঘটেছে, পর্তুগিজ জনগণ তার পাশেই রয়েছে।”

মসনদে টান ওদের, দমবন্ধ কিন্তু আমাদেরই

ল্যাবে কি ঘুমিয়ে আছে পূর্ণ শিক্ষিত রোবট?

পশুপাখির প্রতি নিষ্ঠুরতা: নিজের পায়ে কুড়াল মারার দীর্ঘ ইতিহাস

তীব্র তাপপ্রবাহ: অনাগত প্রজন্মের জন্য নীরব বিপদ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ