1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব

ট্রাক্টর নিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে দিল শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

ঢাকা: ট্রাক্টর নিয়ে রাজধানীর পুরোনো বাণিজ্য মেলার মাঠে ‘এশিয়া আন্তর্জাতিক মেলা’র অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজে ব্যবহারের জন্য ফিরিয়ে নেওয়ার জন্য মাঠটিতে সচিবালয় স্থাপন বন্ধের দাবিতে এ ভাঙচুর করা হয়।

সোমবার (২ নভেম্বর) দুপুরে শেকৃবির ক্যাম্পাস থেকে দেড় শতাধিক শিক্ষার্থীর একটি দল দুটি ট্রাক্টর নিয়ে বেরিয়ে আসে। এরপর শিক্ষার্থীরা ‘আমলা–সচিব বাইরে যাক, আমার ক্যাম্পাস আমার থাক’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’ নানান স্লোগান দিয়ে মাঠে প্রবেশ করেন। মাঠে ঢুকে শিক্ষার্থীরা মেলার জন্য নির্মিত অস্থায়ী স্থাপনায় ভাঙচুর শুরু করেন। প্রায় এক ঘণ্টা ধরে এ ভাঙচুর চালিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের দিকে ফিরে যান।

‎আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, মাঠটির পাশেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, হৃদরোগ ইনস্টিটিউট, কিডনি হাসপাতাল ও নিউরোসার্জারি হাসপাতাল রয়েছে। এখানে সচিবালয় স্থানান্তর করা হলে কিংবা মেলার কার্যক্রম চললে কৃষি গবেষণার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হবে। ফার্মগেট ও বিজয় সরণি–সংলগ্ন ব্যস্ত সড়কে যানজট সৃষ্টি হয়ে রোগীদের যাতায়াত ব্যাহত হবে।

‎তারা বলেন, আমরা লিখিতভাবে চিঠি দিয়ে মেলার কাজ বন্ধের দাবি জানিয়েছিলাম। তিন দিনের আলটিমেটাম দিয়েছিলাম। কিন্তু আমাদের কথা না শুনে নতুন করে স্টল বসিয়ে মেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাধ্য হয়েই আমরা সরাসরি মাঠে এসে অবস্থান নিয়েছি, যাতে আমাদের গবেষণার মাঠ আমাদের ফিরিয়ে দেওয়া হয়।

এর আগে, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত বাংলাদেশ সচিবালয় রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, ২০২৯ সালে নতুন জায়গায় সচিবালয়ের কার্যক্রম শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে শেকৃবির শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ