1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী নাজনীন নাহার নীহা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪০ Time View

দেশীয় স্কিনকেয়ার ব্র্যান্ড স্কিনোর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী নাজনীন নাহার নীহা। রোববার (১ নভেম্বর) ব্র্যান্ডটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন তিনি।

কোরিয়ান ফর্মুলেশনে তৈরি স্কিনকেয়ার পণ্য নিয়ে কাজ করছে স্কিনো। ‘হেলদি স্কিন এভরিডে’ স্লোগানকে সামনে রেখে মানসম্মত ও সাশ্রয়ী পণ্য সরবরাহের লক্ষ্য নিয়ে এগোচ্ছে দেশীয় এই ব্র্যান্ডটি। বিশেষ করে তরুণদের মধ্যে ব্র্যান্ডটির পণ্য ইতোমধ্যে সাড়া ফেলেছে।

নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নীহা। তিনি বলেন, স্কিনোর সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে এমন একটি প্রতিষ্ঠানের অংশ হয়েছেন, যারা ত্বকের যত্নে গবেষণা, সচেতনতা ও পণ্যের গুণগত মানকে গুরুত্ব দেয়। ব্র্যান্ডটির মাধ্যমে সঠিক স্কিনকেয়ার সম্পর্কে আরও বেশি মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিতে চান তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্কিনোর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নেওয়াজ নাসিম বলেন, শুধু পণ্যের প্রচারণায় সীমাবদ্ধ থাকতে চায় না প্রতিষ্ঠানটি। ত্বকের যত্ন নিয়ে মানুষের মধ্যে সঠিক তথ্য ও সচেতনতা তৈরিও তাদের অন্যতম লক্ষ্য। নাজনীন নাহার নীহাকে সঙ্গে নিয়ে আগামী দিনে বিভিন্ন প্রচারাভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এদিকে, কোরীয় ফর্মুলেশন বিশেষজ্ঞ ড. কিম জুন হোকে সম্প্রতি কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছে স্কিনো। পাশাপাশি দেশীয় পণ্যকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করার লক্ষ্যে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) দলও কাজ করছে। দৈনন্দিন ত্বকের যত্নকে সহজলভ্য করতে মানসম্মত পণ্য তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ