1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

দেশীয় স্কিনকেয়ার ব্র্যান্ড স্কিনো'র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী নাজনীন নাহার নীহা। গতকাল রোববার (১ নভেম্বর) ব্র্যান্ডটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্কিনো পরিবারের সাথে যুক্ত হন নীহা।

‘হেলদি স্কিন এভরিডে’ স্লোগান নিয়ে কোরিয়ান ফর্মুলেশনে তৈরি মানসম্মত ও সাশ্রয়ী স্কিনকেয়ার পণ্য নিয়ে কাজ করছে স্কিনো। ইতোমধ্যে তরুণ প্রজন্মের মধ্যে সাড়া ফেলেছে ব্র্যান্ডটি।

স্কিনো'র সাথে যুক্ত হয়ে উচ্ছ্বসিত নীহা। তিনি বলেন, স্কিনো'র এর সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমি এমন একটি ব্র্যান্ডের অংশ হয়েছি, যারা স্কিনকেয়ারে গবেষণা, সচেতনতা ও গুণগত মানকে গুরুত্ব দেয়।

স্কিনো'র মাধ্যমে সঠিক স্কিনকেয়ারের বার্তা আরও মানুষের কাছে পৌঁছে দিতে চান তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্কিনো’র হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নেওয়াজ নাসিম বলেন শুধু পণ্যের প্রচারণা নয়, ত্বকের যত্ন সম্পর্কে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিকেও আমরা গুরুত্ব দিচ্ছি। নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাজনীন নাহার নীহাকে নিয়ে আগামী দিনে বিভিন্ন ক্যাম্পেইন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যকর ত্বকের যত্নের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চায় স্কিনো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ