1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

| সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ব্যাচভিত্তিক এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ব্যাচ ২০২১ কে ২–০ গোলে পরাজিত করে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. নুরুদ্দিনের সভাপতিত্বে এবং রিদোয়ানুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মোদাচ্ছের শাহ। ডা. নুরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য শফিউল আলম, মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য জাহেদ খালেদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল উদ্দিন, ইমন ফারহান, ইউনিয়ন যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন রিচার্ড, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলাউদ্দিন, আরাফাত, হাসান আরভী ও দিহান প্রমুখ।

এবারের টুর্নামেন্টে বিভিন্ন ব্যাচের মোট আটটি দল অংশগ্রহণ করে। দুটি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো প্রথম পর্বে মোট ১২টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে। এরপর অনুষ্ঠিত হয় দুটি সেমিফাইনাল এবং পরে ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন ব্যাচ ২০২৪–এর নঈম উদ্দিন। টপ স্কোরার নির্বাচিত হন ব্যাচ ২০২২–এর সাইদুল ইসলাম ও ব্যাচ ২০২০–এর আব্দুল আজিজ। অন্যদিকে সেরা গোলরক্ষক নির্বাচিত হন ব্যাচ ২০২৪–এর ইসতিয়াক উদ্দিন। পুরো টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন ২০১৬ ব্যাচের মিনহাজ উদ্দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ