1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বসে ঢাকার ল্যাবে মাদক ‘কুশ’ চাষ, মূলহোতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

ঢাকা: যুক্তরাষ্ট্রে বসে রাজধানীর ওয়ারীতে বাসায় অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ল্যাব স্থাপন করে মাদক ‘কুশ’ চাষের ঘটনায় মূলহোতা তৌসিফ হাসানকে (২২) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

রোববার (১ নভেম্বর) সকালে ঢাকার ওয়ারী থানাধীন র‍্যাংকিন স্ট্রিটে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএনসি’র ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান বলেন, গত জানুয়ারি মাসে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনায় ডিএনসি তৌসিফের ওয়ারীর বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে তার বাসার ভেতরে অপ্রচলিত মাদক ‘কুশ’ চাষের জন্য বিশেষভাবে তৈরি একটি ল্যাবের সন্ধান পাওয়া যায়। ল্যাব থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আনা কুশের বীজ, চাষ করা কুশ গাছ, সদ্য সংগৃহীত কুশ, চাষের বিভিন্ন উপকরণ, সিসা সেবনের সরঞ্জাম ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছিল। এছাড়া, বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তৈরি তাপমাত্রা নিয়ন্ত্রিত বিশেষ কক্ষেও একাধিক টবে কুশ চাষের প্রমাণ পাওয়া যায়।

তিনি বলেন, তৌসিফ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থানকালে কুশ চাষের কৌশল রপ্ত করেন। পরবর্তীতে দেশে এসে নিজ বাসায় বিশেষায়িত ল্যাব স্থাপন করে কুশ চাষ শুরু করেন। বিদেশে অবস্থান করেও দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে ল্যাবের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করতেন তিনি। এ কাজে তার এক বান্ধবীও সহযোগিতা করতেন বলে তদন্তে উঠে আসে। একই সময়ে ওই বান্ধবীর মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসে ৩২ পিস ইয়াবা যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা করা হলে ডিএনসির অভিযানে তা উদ্ধার হয়। ওই ঘটনায় সংশ্লিষ্ট বান্ধবী ও তৌসিফের বাসার তত্ত্বাবধায়ককে গ্রেফতার করা হয়েছিল এবং টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় তৌসিফকে পলাতক আসামি করা হয়।

মাদক সংশ্লিষ্টতা জানিয়ে মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন ধরে ওই ঘটনায় মূল অভিযুক্ত তৌসিফকে শনাক্ত ও গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত ছিল। অবশেষে আজ তাকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারের পর তার ডোপ টেস্ট সম্পন্ন করা হলে পরীক্ষার ফলাফলে মেথামফিটামিন ও ক্যানাবিনয়েড- উভয় উপাদানের উপস্থিতি পজিটিভ পাওয়া যায়। অভিযানকালে তার কাছে ১০ পিস মেথামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌসিফ ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা ও কুশ সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে। তার মাদক সংশ্লিষ্টতার অন্যান্য দিক এবং মাদক সংগ্রহ ও সরবরাহের উৎস সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত তৌসিফ হাসানের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করা হয়েছে। পাশাপাশি পূর্ববর্তী কুশ ল্যাবের মামলায়ও তাকে গ্রেফতার দেখানো এবং তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। ডিএনসি মাদকের উৎপাদন, চাষ, সরবরাহ ও আন্তর্জাতিক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ