1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৫২ Time View

নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত জেলা-উপজেলায় সভা-সমাবেশ, পদযাত্রা, গণসংযোগ কর্মসূচি পালন করবে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’।

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার বিকালে সমাবেশ করেছে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলসহ কয়েকটি দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে বাম সংগঠনগুলোর ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’।

শুক্রবার বিকালে এ কর্মসূচি থেকে আগামী ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন জোটের সমন্বয়ক, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

তিনি বলেন, ‘‘এই সময়ের মধ্যে দাবি না মানলে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়া হবে।’’

এর আগে নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত মাসব্যাপী জেলা-উপজেলায় সভা-সমাবেশ, পদযাত্রা, গণসংযোগ কর্মসূচি পালন করবে এ জোট।

‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’ এর সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবি ছাড়াও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা চুক্তিসহ সব ‘অসম’ বৈদেশিক চুক্তি বাতিল এবং ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি বন্ধ ও সুন্দরবন ‘ধ্বংস করে’ এলএনজি টার্মিনাল বাতিলের দাবির কথা তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অধীনতামূলক বাণিজ্য চুক্তি করেছে, তা দেশের অর্থনীতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিয়েছে। বর্তমান নির্বাচিত বিএনপি সরকার জনমত উপেক্ষা করে গোলামী চুক্তি বাস্তবায়ন করে চলেছে।

“জামায়াত, এনসিপিসহ ১১ দলীয় জোট চুক্তির বিরোধিতা না করে প্রকারান্তরে চুক্তিকে সমর্থন করছে। কেবল বাম প্রগতিশীল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে গঠিত সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট দেশবিরোধী এই চুক্তি বাতিলের দাবিতে সোচ্চার রয়েছে।”

সমাবেশে জোটের নেতা সাজ্জাদ জহির চন্দন, শুভ্রাংশু চক্রবর্ত্তী, ইকবাল কবির জাহিদ, মুশতাক হোসেন, মাসুদ রানা, মোশরেফা মিশু বক্তব্য দেন।

সমাবেশে মঞ্জুরুল আহসান খান, খালেকুজ্জামান, মুজাহিদুল ইসলাম সেলিম, মো. শাহ আলম, অধ্যাপক আনু মুহাম্মদ, কবি মোহন রায়হানও উপস্থিত ছিলেন।

ব্যাটারি রিকশার বিধিমালা: নিরাপত্তা, নাকি জীবিকার ওপর বেড়া?

মেট্রোরেলে প্রবীণের মৃত্যু: একটু বসার জায়গা ছাড়েনি কেউ

উদীচীর ৫৮: কনটেন্টের কোলাহলে মুক্তবুদ্ধির ধ্রুবতারা

পরিচ্ছন্ন দেশ চাই, কিন্তু নিজেকে বদলাতে চাই না

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ