1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি

পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৪৪ Time View

“আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে”, বলেন তিনি।

রাজধানীর আগারগাঁওয়ে বৃহস্পতিবার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে আলোচনাসভায় কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

পাবনা মানসিক হাসপাতালকে আর বিনোদনের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে এক আলোচনাসভায় তিনি বলেন, একটা খুব বেদনাদায়ক কথা এসেছে যে বিনোদনের জায়গা পাবনা হসপিটাল।

“সত্যি এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। পাগলদের দেখতে গিয়ে যদি দরদ সৃষ্টি না হয়, তাহলে আমি মনে করি আমরাও পাগল।”

‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ উপলক্ষে আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন, সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মানসিক রোগীদের চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসনের জন্য হাসপাতালের পরিবেশ নিশ্চিতে গুরুত্বারোপ করে তিনি বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালকে চিকিৎসাসেবার উপযুক্ত স্থানে পরিণত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

মানসিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণে বরাদ্দ বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, “মানসিক রোগের ক্রমবর্ধমান প্রকোপ মোকাবিলায় চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণা, জনসচেতনতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরিতে গুরুত্ব দিতে হবে। প্রতিশ্রুতি অনুযায়ী ৫০০ জন চিকিৎসক যোগদান করেছেন।

“তাদের প্রশিক্ষণের জন্য চীন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি দেশে উন্নত রোবোটিক সার্জারির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।”

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক সাইফুন নাহার, বাংলাদেশ শিশু ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক একেএম আজিজুল হক, বাংলাদেশের বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ ইমারজেন্সি বিভাগের প্রধান অ্যান্টনি এশফেনি সভায় উপস্থিত ছিলেন।

মেট্রোরেলে প্রবীণের মৃত্যু: একটু বসার জায়গা ছাড়েনি কেউ

উদীচীর ৫৮: কনটেন্টের কোলাহলে মুক্তবুদ্ধির ধ্রুবতারা

পরিচ্ছন্ন দেশ চাই, কিন্তু নিজেকে বদলাতে চাই না

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ