1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতি ২৭ বছরের রেকর্ড ভেঙে চূড়ায় পোশাকশ্রমিকদের তাপজনিত স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষায় নীতিমালা প্রণয়নের আহ্বান বিশেষজ্ঞদের যে কারণে মিরপুরে টেস্টের একাদশে নেই মুশফিক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতিতে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ডিজিটাল ব্যাংকিং পুরস্কার পেল এমটিবি ‘শুধু চালে সংসার চলে না’: নিষেধাজ্ঞায় চালের সঙ্গে অর্থ সহায়তা চান জেলেরা বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান সিডনিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া বাণিজ্য ও শিক্ষা সহযোগিতা জোরদারে এবিবিএফের

অভিনেত্রী অসিন এখন কেমন আছেন?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অসিন অভিনয় থেকে দীর্ঘ সময় দূরে সরে থাকলেও তাকে ঘিরে ভক্তদের কৌতূহল কমেনি। ২০১৬ সালে প্রযুক্তি উদ্যোক্তা ও মাইক্রোম্যাক্সের সহপ্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ের পর মাত্র ৩০ বছর বয়সে রূপালি পর্দাকে বিদায় জানান তিনি। এরপর থেকেই তিনি প্রচারের আলো থেকে দূরে একান্ত পারিবারিক জীবন বেছে নেন। সম্প্রতি মাইগভ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল শর্মা তাদের দাম্পত্য জীবন, স্ত্রীর অবদান এবং সাত বছর বয়সি মেয়ে আরিনের লালন-পালন নিয়ে বিস্তারিত কথা বলেছেন।

রাহুল শর্মার মতে, অসিনকে বিয়ে করা ছিল তার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। ব্যবসায়ী রাহুল জানান, জীবনের যেকোনো কঠিন পরিস্থিতিতে অসিন তার মূল শক্তি হিসেবে পাশে থাকেন। তিনি বলেন, যাই ঘটুক না কেন, অসিন সবসময় সাহস জুগিয়ে এগিয়ে যেতে বলেন। তার কাজের প্রতি ভালোবাসা এবং তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করার এই মানসিকতা জীবনকে অনেক সহজ করে দিয়েছে। বাড়ির ভেতরের সমস্ত ব্যবস্থাপনা একা হাতে সামলান অসিন, যা রাহুলকে বাইরের ব্যবসায়িক লড়াইয়ে মনোযোগ দিতে বড় সহায়তা করে।

তাদের একমাত্র কন্যাসন্তান অরিন রায়ন শর্মাকে সম্পূর্ণ প্রযুক্তিহীন পরিবেশে বড় করে তুলছেন এই দম্পতি।

রাহুল শর্মা প্রকাশ করেন, সাত বছর বয়সি অরিন ইতিমধ্যে কোরিয়ান, জাপানি, থাই ও চীনা ভাষাসহ প্রায় ১২টি ভাষা বুঝতে ও বলতে পারে। অথচ তিনি নিজে মাত্র দুটি ভাষায় কথা বলতে পারেন এবং ঘরে মূলত ইংরেজি ও হিন্দির বাইরে যেতে পারেন না।

মেয়ের পড়াশোনা ও জীবনযাপন সম্পর্কে তিনি জানান, অরিনকে কোনো মোবাইল ফোন বা টেলিভিশন দেখতে দেওয়া হয় না। তাদের বাড়িতে কোনো স্ক্রিন বা ডিভাইসের অস্তিত্ব নেই, বরং রয়েছে বিপুল পরিমাণ বই। এমনকি অরিনের স্কুলের চেয়েও বেশি বই রয়েছে তাদের বাসায়। অরিন বর্তমানে দ্বিতীয় শ্রেণিতে পড়লেও তার জন্য অষ্টম ও নবম শ্রেণির বই কিনে রাখা হয়েছে। চাইলে এখনই তাকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসিয়ে দেওয়া যায় বলে মন্তব্য করেন বাবা রাহুল। তিনি স্পষ্ট জানান, মেয়েকে এভাবে গড়ে তোলার পেছনে পুরো কৃতিত্বই তার মা অসিনের।

কেরালা থেকে উঠে আসা অসিন বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন।

২০০১ সালে মালায়ালাম ভাষার সিনেমা নরেন্দ্র মাকান জয়কান্তন ভাকা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ২০০৩ সালে তেলুগু ভাষার আম্মা নান্না ও তামিলা আম্মায়ি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেন। পরে তামিল ভাষার ব্লকবাস্টার সিনেমা গজনির মাধ্যমে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান।

২০০৮ সালে আমির খানের বিপরীতে হিন্দি গজনি চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অসিনের। ছবিটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছিল।

পরবর্তীতে তিনি সালমান খানের সঙ্গে লন্ডন ড্রিমস ও রেডি, অক্ষয় কুমারের সঙ্গে হাউজফুল টু ও খিলাড়ি ৭৮৬ এবং অজয় দেবগনের সঙ্গে বোল বচ্চন চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। ২০১৫ সালে অভিষেক বচ্চনের বিপরীতে অল ইজ ওয়েল ছিল অসিনের অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এর পরের বছরই বিয়ের পিঁড়িতে বসেন এবং ২০১৭ সালে কন্যাসন্তানের মা হন এই তারকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ