1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতি ২৭ বছরের রেকর্ড ভেঙে চূড়ায় পোশাকশ্রমিকদের তাপজনিত স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষায় নীতিমালা প্রণয়নের আহ্বান বিশেষজ্ঞদের যে কারণে মিরপুরে টেস্টের একাদশে নেই মুশফিক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতিতে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ডিজিটাল ব্যাংকিং পুরস্কার পেল এমটিবি ‘শুধু চালে সংসার চলে না’: নিষেধাজ্ঞায় চালের সঙ্গে অর্থ সহায়তা চান জেলেরা বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান সিডনিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া বাণিজ্য ও শিক্ষা সহযোগিতা জোরদারে এবিবিএফের

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ডিজিটাল ব্যাংকিং পুরস্কার পেল এমটিবি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

আন্তর্জাতিক সাময়িকী ‘গ্লোবাল ফাইন্যান্স’-এর ২০২৬ সালের সেরা গ্রাহক ডিজিটাল ব্যাংক পুরস্কার অর্জন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিজয়ীদের তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে এ স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ব্যাংকটির গ্রাহককেন্দ্রিক ডিজিটাল সেবা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং বিস্তৃত ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার মূল্যায়নের ভিত্তিতে এ স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে এমটিবি। ব্যাংকটির দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন সেবাসহ দেশের ব্যাংকিং খাতে অন্যতম বৃহৎ ডিজিটাল সেবা ব্যবস্থা পরিচালনা করছে তারা।

এমটিবির প্রধান ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘এমটিবি নিও’র মাধ্যমে নতুন হিসাব খোলা, স্থায়ী আমানত ও মাসিক সঞ্চয় প্রকল্পে আবেদন এবং ঋণের আবেদনসহ বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যায়। বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বিভিন্ন ব্যাংকিং লেনদেনের সুবিধাও রয়েছে অ্যাপটিতে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় কণ্ঠস্বর ব্যবহার করে লেনদেন সম্পন্ন করার জন্য এতে যুক্ত করা হয়েছে ভয়েস ব্যাংকিং সুবিধা।

অ্যাপটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা ব্যবস্থা। এর মাধ্যমে এমটিবি ও অন্যান্য ব্যাংকের ব্যবহারকারীরা নিজেদের সম্পদ ও দায়ের হিসাব রাখা, আয়-ব্যয়ের তথ্য পর্যবেক্ষণ এবং আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা পেতে পারেন।

গ্রাহকসেবা সহজ করতে এআইনির্ভর কল সেন্টার সেবাও চালু করেছে ব্যাংকটি। এ ব্যবস্থায় কার্ড চালু করা ও হিসাব বিবরণীসংক্রান্ত প্রশ্নের উত্তর স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়। এ ছাড়া ‘মিতা’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন মানবসদৃশ ডিজিটাল সহকারী চালু করেছে এমটিবি। এটি ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে গ্রাহকদের তথ্য ও দিকনির্দেশনা দেয়। খুচরা ব্যাংকিং, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, কৃষি অর্থায়ন, ক্রেডিট কার্ড, প্রবাসী ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং এবং এমটিবি নিও সম্পর্কেও এর মাধ্যমে তথ্য পাওয়া যায়। বর্তমানে সেবাটি এমটিবি নিও অ্যাপ ও ব্যাংকের ওয়েবসাইটে ব্যবহার করা যাচ্ছে।

ব্যক্তিগত গ্রাহকদের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্যও ডিজিটাল সেবা সম্প্রসারণ করেছে এমটিবি। ব্যবসায়িক লেনদেনের জন্য ‘ট্রেড এক্স’ এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য উন্নত ই-ব্যাংকিং ব্যবস্থা চালু রেখেছে ব্যাংকটি।

এ অর্জন সম্পর্কে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, গ্লোবাল ফাইন্যান্সের স্বীকৃতি ব্যাংকটির ডিজিটাল রূপান্তরের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্বমানের ও গ্রাহককেন্দ্রিক ডিজিটাল ব্যাংকিং সেবা গড়ে তোলার অঙ্গীকারের প্রতিফলন এ অর্জন।

তিনি আরও বলেন, এমটিবি নিওকে গ্রাহকদের দৈনন্দিন জীবনের নির্ভরযোগ্য ব্যাংকিং সঙ্গী হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। শাখায় না গিয়েও ভয়েস ব্যাংকিং, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কল সেন্টার ও ‘মিতা’র মতো প্রযুক্তির মাধ্যমে গ্রাহকেরা যেন প্রয়োজনীয় সেবা পান, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে স্বীকৃতি পাওয়াকে তিনি ব্যাংকটির জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন।

এমটিবি জানিয়েছে, ডিজিটাল ব্যাংকিং অ্যাপ, কণ্ঠস্বরভিত্তিক লেনদেন, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর গ্রাহকসেবা এবং ব্যবসায়িক অর্থায়নসংক্রান্ত প্রযুক্তির মাধ্যমে সারা দেশে সহজ ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা সম্প্রসারণের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ