1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতিতে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

ঢাকা সেনানিবাসে দশম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্থলবাহিনী সংলাপে এ বিষয়ে ঐকমত্য হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও কার্যকর যৌথ পদক্ষেপের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

ঢাকা সেনানিবাসে সোম ও মঙ্গলবার দশম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্থলবাহিনী সংলাপে (ল্যান্ড ফোর্সেস টকস—এলএফটি) এ বিষয়ে ঐকমত্য হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংলাপে দুই দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও জোরদার করার সুযোগ নিয়েও আলোচনা হয়।

সংলাপের প্রথম দিন সোমবার সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান মেজর জেনারেল জাইলস জে এস কর্নেলিয়া। তিনি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (ইউএসএআরপিএসি) স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানস-বিষয়ক ডেপুটি কমান্ডিং জেনারেল।

সংলাপে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংলাপে দুই দেশের সামরিক সহযোগিতা জোরদার, দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, উন্নত প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

"পাশাপাশি, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়।"

এ ধরনের বৈঠক দুই দেশের সামরিক সম্পর্ক সুদৃঢ় করতে এবং প্রতিরক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

সার্বিয়া ও ব্রাজিলে নির্বাচনি বিজয় এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন

মশাই ভরসা: জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন ইতিহাস

ইউরোপের সংকট: অভিবাসন নয়, মূলে জীবনযাত্রার দুর্দশা

কবরের অপেক্ষায় মুক্তিযোদ্ধার লাশ ও আমাদের লজ্জা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ