1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির মতবিনিময় সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী

প্রথম সেশনে ২ উইকেটে ৯৬ রান বাংলাদেশের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সমীকরণ সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম সেশন শেষে ২ উইকেট হারিয়ে ৯৬ রান তুলেছে টাইগাররা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৯ রানে জেইডন সিলসের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। সিলসের অফ স্টাম্পের কাছে লেংথ বলটি বাইরে বেরিয়ে যাচ্ছিল। কাভার দিয়ে খেলতে চেয়েছিলেন তানজিদ, কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো গ্রিভসের হাতে।

দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়েন মুমিনুল হক এবং সাদমান ইসলাম। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি মুমিনুল হক।

২৮ রান করে ফেরেন তিনি। জোমেল ওয়ারিকানের মিডল ও অফ স্টাম্প বরাবর হাওয়ায় ভাসানো বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে মিড অফে দাঁড়ানো শামার জোসেফের হাতে ক্যাচ দেন।

তবে ২৮ রানের এই ইনিংসে একটি মাইলফলক গড়েছেন মুমিনুল। এদিন ১১ রান করে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

মুমিনুলের বিদায়ের পর সাদমানের সঙ্গে অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি গড়ে মধ্যা নিয়ে মধ্যাহ্নবিরতিতে যান শান্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ