1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

যে কারণে মিরপুরে টেস্টের একাদশে নেই মুশফিক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

মিরপুর টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে এই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছে ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম।

বুধবার (২৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ফিজিও বায়েজিদ হোসেন।

বায়েজিদ বলেন, মুশফিকুর রহিম গতকাল (মঙ্গলবার) প্র্যাকটিসের সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়েছে। এরপর থেকে ও পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা সেরে যাবে এবং পরের টেস্টের জন্য প্রস্তুত থাকবে।

মুশফিকের জায়গায় সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে ৩৫০ রানের ইনিংস খেলেছেন। এদিকে চোট কাটিয়ে একাদশে ফিরেছেন লিটন দাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ