1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিনে আবেগঘন এক পোস্ট দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সহশিল্পী তৌসিফের দায়িত্ববোধ নিয়ে নিজের অভিজ্ঞতায় কথা বলেন ফারিয়া। মঙ্গলবার (২৭ অক্টোবর) তৌসিফের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে শবনম ফারিয়া বলেন,“অভিনয় শুরু করার পর, বাসা থেকে ঢাকার বাইরে আমার শুটিংয়ের পারমিশন ছিল না, ফিরতে রাত হতো তাই। শুধু মাত্র তৌসিফ থাকলে আমি পারমিশন পেতাম।” তৌসিফের দায়িত্ববোধ নিয়ে অভিনেত্রী বলেন,“এমনকি দেশের বাইরেও আমার প্রথম শুটিংয়ের পারমিশন পেয়েছিলাম তৌসিফ আর সিয়াম ছিল তাই। ঐ বয়সেই তৌসিফ কতটা দায়িত্বশীল হলে আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল!” তৌসিফের দায়িত্বশীলতার এই পরিচয় যে শুধু পুরোনো স্মৃতিতেই সীমাবদ্ধ নয়, তা-ও তুলে ধরেছেন ফারিয়া। তার মতে,“তৌসিফ এখন মিডিয়ার অনেকের গার্ডিয়ান।” সহকর্মীদের বিপদে এগিয়ে যাওয়া কিংবা আর্থিক প্রয়োজনে যথাসাধ্য সহযোগিতা করার জন্যও পরিচিত এই অভিনেতা। ফারিয়া লেখেন, “অনেকের কাছে শুনি, বিপদে পরলে সবার আগে এগিয়ে আসে তৌসিফ, কারো টাকার দরকার হলেও সবাই জানে তৌসিফকে কল করলে, সে তার যথাসাধ্য চেষ্টা করে সাহায্য করতে।” বন্ধুর এমন মানবিক গুণের প্রশংসা করে শবনম ফারিয়া আরও লিখেছেন, “তৌসিফ হয়তো আরো অনেক বড় অভিনেতা হবে, কিন্তু ব্যক্তি তৌসিফ অলরেডি অনেক বড় হয়ে গেছে।” অভিনেতা হিসেবে নির্মাতাদের আস্থা ও দর্শকদের ভালোবাসা অর্জনের পাশাপাশি ব্যক্তিজীবনেও তৌসিফের প্রাপ্তির কথা উল্লেখ করেছেন ফারিয়া। তিনি বলেন, তৌসিফ নির্মাতাদের ভরসার জায়গা পেয়েছে, দর্শকদের ভালোবাসা পেয়েছে, জারার মতো লক্ষী বউ পেয়েছে, বাবা-মার যোগ‍্য ছেলে হয়েছে, আর পেয়েছে আমাদের মতো বন্ধু!” পোস্টের শেষাংশে বন্ধুর প্রতি গর্ব প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শবনম ফারিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ