1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৬০ Time View

ম্যাচের আগের দিন অভিজ্ঞ দুই ক্রিকেটারকে নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিলেও শেষ পর্যন্ত মিলেছে স্বস্তির খবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নিতম্বের পুরোনো চোটে লিটন কুমার দাসকে ঘিরে কিছুটা শঙ্কা ছিলই। টেস্টের আগের দিন নেট যোগ হয়েছিল বাড়তি দুর্ভাবনা। নেট ব্যাটিংয়ে আঙুলে চোট পাওয়ায় অনিশ্চয়তা তৈরি হয় মুশফিকুর রহিমকে নিয়েও। তবে শেষপর্যন্ত স্বস্তির খবরই মিলেছে। দুই অভিজ্ঞ ক্রিকেটারকেই পাওয়া যাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার গা গরমের পর নেট সেশনের জন্য একাডেমি মাঠে চলে যান ক্রিকেটাররা। সবার আগে ব্যাট হাতে নেটে নেমে পড়েন মুশফিক। তবে অন্যান্য দিনের তুলনায় আগেভাগেই শেষ হয়ে যায় ব্যাটিং।

নেট বোলারের বাউন্সার হঠাৎ এসে লাগে মুশফিকের আঙুলে। সঙ্গে সঙ্গে বসে পড়েন তিনি। পরে দ্রুতই নেট ছেড়ে বেরিয়ে চলে যান। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম কাছাকাছিই ছিলেন। তার তত্ত্বাবধানে চলে প্রাথমিক শুশ্রূষা।

এরপর আর ব্যাটিংয়ে ফেরেননি মুশফিক। শঙ্কার মেঘও জমতে থাকে। যদিও সংবাদ সম্মেলনে প্রাথমিকভাবে ইতিবাচক খবরই দেন নাজমুল হোসেন শান্ত, “এখনও পর্যন্ত ঠিক আছে। এখনও ওরকম কোনো কিছু শুনিনি যে (তিনি) খেলতে পারবেন না।”

পরে বিসিবির মেডিকেল বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, মুশফিকের চোট তেমন গুরুতর নয়। মূলত সতর্কতার কারণে পরে ব্যাটিং চালিয়ে নেননি সাবেক অধিনায়ক। প্রথম টেস্টে তাকে পাওয়া নিয়েও কোনো সংশয় নেই।

মুশফিকের আগে থেকেই চোট সমস্যায় ভুগছেন লিটন। নিতম্বের অস্বস্তির কারণে কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ না খেলে দেশে ফিরে আসেন তিনি। চোট সেরে অনুশীলন শুরু করলেও অস্বস্তি থেকেই গিয়েছিল।

ম্যাচের আগের দিন স্বাভাবিক সময়ের মতোই ব্যাটিং-কিপিং অনুশীলন করেন বাংলাদেশের সাদা বলের অধিনায়ক। এর ফাঁকেই হয় ফিটনেস মূল্যায়ন। সেই মূল্যায়নের ফল জানার আগেই সংবাদ সম্মেলনে আসেন শান্ত। তাই সতীর্থকে অনুশীলন করতে দেখলেও তখনও পর্যন্ত শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি অধিনায়ক।

“লিটন সকালেও ফিটনেস নিয়ে কাজ করেছে। এখন পর্যন্ত ভালো আছে। তবে এখনও পর্যন্ত ফিজিও ও ট্রেইনার রিপোর্ট দেয়নি। ভালো কিছু হবে আশা করছি। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে খেলবে। তবে আমি এখনও শতভাগ রিপোর্টটা পাইনি। যদিও অনুশীলনে ব্যাটিং-ফিল্ডিং সবকিছুই করেছে।”

বিসিবির চিকিৎসা বিভাগ অবশ্য এরই মধ্যে লিটনের ব্যাপারে দিয়েছে সবুজ সংকেত। তাই মুশফিকের মতো এই অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যানেরও মিরপুর টেস্টে খেলা নিয়ে অনিশ্চয়তা খুব একটা নেই।

ইউরোপের সংকট: অভিবাসন নয়, মূলে জীবনযাত্রার দুর্দশা

কবরের অপেক্ষায় মুক্তিযোদ্ধার লাশ ও আমাদের লজ্জা

জাপান চুক্তি ও বিগ-বি: আগামীর শিল্প সম্ভাবনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ