নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ঢাকায় জাতীয় স্টেডিয়াম লাগোয়া ফুটপাত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর পৌনে ২টায় জাতীয় স্টেডিয়ামের ৩ নম্বর গেইটের উত্তর পাশের তার লাশ উদ্ধার করা হয়।
আনুমানিক ৩৫ বছর বয়সি ওই যুবকের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।
শাহবাগ থানার এসআই আল- আমিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পল্টন থানার এসআই আল-আমিন বলেন, “আমরা জরুরি সেবা নম্বর ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি।
“পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।”
নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই জানিয়ে তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ কর্মকর্তা আল-আমিন বলেন, আশপাশের লোকজন ওই যুবককে চিনতে পারেনি। সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তৌফিক ইমরোজ খালিদী: পাঁচ বছরের এক রোমাঞ্চকর আইনি লড়াই
রক্তরেখায় বাংলাদেশ এবং বিরুদ্ধ সময়ের এক সাহসী মানুষ
স্কুল নম্বর ২৪২১ তৌফিক ইমরোজ খালিদী: যার খবর বদলানো যায় না
তৌফিক ইমরোজ খালিদী: বাংলা সাংবাদিকতার ‘ছোটগল্প’