1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

বিয়ে করছেন মিমি, পাত্র কে?

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘দুষ্টু কোকিল’খ্যাত পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী! টলিপাড়ায় এখন জোরালো গুঞ্জন, আগামী ডিসেম্বরেই বিয়ে করতে চলেছেন এই নায়িকা। যদিও মিমির সহকারীর ভাষ্য, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। অভিনেত্রী নিজেও এখন পর্যন্ত বিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে টলিপাড়ার বিভিন্ন সূত্রের দাবি, মিমির বিয়ের খবর একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বরং দিন যত যাচ্ছে, গুঞ্জন ততই জোরালো হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, কাকে বিয়ে করছেন মিমি? সূত্রের দাবি, মিমির পাত্র চলচ্চিত্র জগতের কেউ নন। তিনি নৌবাহিনীতে কর্মরত। নাম সিদ্ধার্থ। তবে সিদ্ধার্থের পরিচয় বা তার সঙ্গে মিমির সম্পর্ক নিয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। পাত্র-পাত্রী—কেউই এ বিষয়ে মুখ খোলেননি। জলপাইগুড়ির মেয়ে মিমি চক্রবর্তী অভিনয় জগতে পা রাখার আগে মডেল হিসেবে কাজ শুরু করেন। ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে পুপু চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। এরপর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরবর্তী সময়ে ‘বোঝে না সে বোঝে না’সহ একের পর এক সিনেমায় অভিনয় করে নিজের জায়গা শক্ত করেন মিমি। প্রচলিত নায়িকার চরিত্রের বাইরে গিয়ে ভিন্ন ধরনের চরিত্রেও নিজেকে মেলে ধরেন তিনি। অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতির ময়দানেও পা রাখেন। ওই বছর লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন। এই মুহূর্তে অবশ্য অভিনয় নিয়েই ব্যস্ত মিমি। পূজায় মুক্তি পাওয়ার কথা সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। পাশাপাশি আরও একটি নতুন সিনেমার শুটিংও শুরু করার কথা রয়েছে তার। এত ব্যস্ততার মধ্যেই নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ