1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’ দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী মুয়াজ্জিন থেকে ভিলেন, এখন বন্ধু সালমান শাহ খুনের আসামি হয়ে কারাগারে কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ‘অতিমাত্রায় রাজনীতিতে শিক্ষকরা’, লাগাম টানতে হচ্ছে আচরণবিধি ভারতের গুজরাট থেকে টনে টনে ইলিশ ঢুকছে বাংলাদেশের বাজারে

খেয়াল রাখতে হবে আ.লীগ যেনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে: ঢাকা জেলা যুবদল সভাপতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, কোনোভাবেই যেন আওয়ামী লীগ এ দেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। যুবদল মাঠে ছিল আছে থাকবে।

শনিবার দুপুরে ঢাকার ধামরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, সাড়ে ১৭ বছর কোনো মিডিয়া স্বাধীনভাবে কথা বলতে পারেনি। বাংলাদেশে মানুষের কথা বলার স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন বিএনপি। সাড়ে ১৭ বছর দূরে থেকেও গণতন্ত্রের জন্য যুদ্ধ করছেন আমার নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যারা বিএনপিকে ভালোবাসি বা বিএনপি করি, তারা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই বিএনপি করি।

যুবদল সভাপতি মুরাদ আরো বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ধামরাইকে আধুনিক ও একটি মডেল শহর হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

এর আগে দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। পরে পৌর শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাত্রীবাড়ির মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। র‍্যালি ও শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

এতে বক্তব্য দেন, সাবেক ঢাকা জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুনীল শাহ, ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এম.এ জলিল এবং ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ।

এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‍্যালি ও শোভাযাত্রায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ