1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ জনের চাকরি দেনমোহরের টাকা চাওয়ায় বোনকে হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ভাই বর্তমানে দেশজুড়ে বাকস্বাধীনতা অবারিত : সাইফুল হক | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস দালালের খপ্পরে না পড়ে বৈধ পথে বিদেশ যেতে হবে: ডিসি ঝালকাঠি ১৮ জন শিক্ষক নিয়োগ দেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ওমরাহ পালনের উদ্দেশ্যে চিফ হুইপের ঢাকা ত্যাগ | খবর সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে চালু হচ্ছে এভিএস

প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে দক্ষিণ কোরিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১২
  • ১৯১ Time View

দক্ষিণ কোরিয়ায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনে বুধবার ভোট দিয়েছে জনগণ।

এ ভোটের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন দেশটির সাবেক সেনাশাসক পার্ক চাং হির মেয়ে ও ক্ষমতাসীন দলের প্রার্খী পার্ক জিউন-হাই।

ইতোমধ্যেই গণনা হওয়া ৮৮ শতাংশের বেশি ভোটে দেখা গেছে, পার্ক পেয়েছেন ৫১ দশমিক ৬ শতাংশ ভোট। অন্যদিকে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী ‘ডেমোক্রেটিক ইউনাইটেড পার্টি’র প্রার্থী মুন জায়ে ইন পেয়েছেন ৪৮ দশমিক ৯ শতাংশ ভোট।

ভোট গণনা এখনো চলছে। অনুষ্ঠানিক ফল ঘোষণা হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবার। কিন্তু ইতোমধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছেন মুন জায়ে ইন।

ওদিকে, আনন্দে উচ্ছ্বসিত জিউন-হাই বলেছেন, তার এ জয় দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

১৯৫০-৫৩ সালে কোরীয় যুদ্ধের ধ্বংসলীলা থেকে দক্ষিণ কোরিয়াকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করেছিলেন জিউন-হাই এর বাবা চাং হি। চাংয়ের সেই অবদানের স্মরণেই অনেকে এবারের নির্বাচনে ভরসা নিয়ে ভোট দিয়েছে তার মেয়েকে।

এক ভোটারের উক্তি, “তার বাবা দেশকে উদ্ধার করেছিলেন। তিনিও দেশকে রক্ষা করবেন বলে আমার আস্থা আছে।”

তাছাড়া, জিউন-হাই অবিবাহিত হওয়ায় তিনি অনেক বেশি একাগ্রতা এবং নিবেদিতপ্রাণ হয়ে দেশের জন্য কাজ করতে পারবেন বলেও মনে করা হচ্ছে।

জিউন হাই বর্তমান প্রেসিডেন্ট লি মায়ুং বাক এর স্থলাভিষিক্ত হবেন। ৫ বছর মেয়াদ শেষে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াচ্ছেন লি।

ফেব্র“য়ারিতে ৫ বছর মেয়াদে দেশের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবেন জিউন-হাই।

দয়িত্ব নিয়েই দেশের অবনতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈরি উত্তর কোরিয়ার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ