1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি ‘ওর বয়স তো আমার ক্রিকেট ক্যারিয়ারের সমানও না’ কাকে নিয়ে বললেন শামি? সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু | আন্তর্জাতিক সুইডেনে নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের মধ্যে তীব্র বিতর্ক | আন্তর্জাতিক মৎস্য প্রতিমন্ত্রী / মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় প্রাণ গেল সৌদি প্রবাসীর জাপানের কাছে হেরে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

জাপানের কাছে হেরে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

চীনে অনুষ্ঠিত এএইচএফ জুনিয়র এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী ম্যাচে শুক্রবার জাপানের কাছে ৬-২ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফলে টানা দ্বিতীয়বারের মতো এফআইএইচ হকি জুনিয়র বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে গেল লাল-সবুজ জার্সিধারীদের।

জুনিয়র এশিয়া কাপের পয়েন্ট তালিকায় শীর্ষ ছয় দলের মধ্যে থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। এখন সপ্তম স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে তারা।

গতবার জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়ে ২০২৫ সালের জুনিয়র বিশ্বকাপের টিকিট কেটেছিল বাংলাদেশ। ফের বিশ্বমঞ্চে খেলার আশা বাঁচিয়ে রাখতে জাপানের বিপক্ষে ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না তাদের।

তবে দারুণ শুরু করেও ফিনিশিংয়ের দুর্বলতার খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। তারা সুযোগ হাতছাড়ার পসরা সাজিয়ে বসায় ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় জাপান।

বলের দখল রাখলেও খেলার ধারার বিপরীতে দ্বিতীয় মিনিটেই গোল হজম করে বসে বাংলাদেশ। ওপেন প্লে থেকে গোল করে জাপানকে এগিয়ে দেন সেইয়া ইয়ামাদা।

গোল খেয়ে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লাল-সবুজরা। কিন্তু সমতা ফেরানোর দারুণ সুযোগ পেলেও ফাঁকা পোস্টে বল পাঠাতে ব্যর্থ হয় তারা। জাপানও ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করে। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করতে ব্যর্থ হন ইউনোসুকে সোনে।

তবে ২৯তম মিনিটে আর ভুল করেননি সোনে। দ্বিতীয় পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে ফিল্ড গোল করে স্কোরলাইন ৩-০ করেন শোতা হানাইয়ামা।

বিরতির পরও জাপানের আধিপত্য বজায় থাকে। ৩৬তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান ৪-০ করেন রিনতারো সাকাই। তখনই বাংলাদেশের ভাগ্য একরকম নির্ধারিত হয়ে যায়। পাঁচ মিনিট পর আবার জাল কাঁপান সাকাই।

এর পরপরই পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান কমান বাংলাদেশের মোহাম্মদ মেহেদী। কিন্তু অবিশ্বাস্য কিছু ঘটিয়ে লড়াইয়ে ফেরার সেই আশা দ্রুতই নিভে যায়। ৪৫তম মিনিটে ষষ্ঠবারের মতো গোলের দেখা পায় জাপান।

তারপর ৫০তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোরলাইন ৬-২ করেন মুন্না ইসলাম। ম্যাচের শেষ দুই কোয়ার্টারে বেশ কিছু সুযোগ তৈরি করলেও কেবল হারের ব্যবধানই কমাতে পারে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ