1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক ট্রেন, সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাস, বিতর্কিত মালিকদের ফেরার ধারাটি বাদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিন ৩৮১ কোটি টাকা তুললেন গ্রাহকরা বিতর্কিত ধারা বাতিল করে সংসদে ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাস সারের কোনো সংকট নেই, ঘাটতি অভিযোগ সঠিক নয়: বাণিজ্য প্রতিমন্ত্রী আসিয়ান কাপে বাংলাদেশের খেলা কবে, কখন-কোথায়? বাংলাদেশি ১০ হাজার কর্মী নেবে ওমান : শামা ওবায়েদ রয়টার্সের প্রতিবেদন / বিশ্বের ভয়াবহতম হাম পরিস্থিতি বাংলাদেশে জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ সায়মা ওয়াজেদের

রাজশাহীতে আওয়ামী লীগ-যুবলীগের তিন নেতাকর্মী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

রাজশাহী মহানগরীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত নগরের বোয়ালিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার স্বপন শাহের ছেলে সোহান ইসলাম ওরফে নিশান (২৬), পঞ্চবটি এলাকার একই গ্রামের কালামের ছেলে অন্তু (২৩) এবং চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রাসেল হোসেন রানা (৩০)।

পুলিশ জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বোয়ালিয়া মডেল থানাধীন ভদ্রা মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ব্যানার নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন।

স্থানীয় লোকজন ও মামলার বাদী মিছিলে বাধা দিয়ে তাদের নিষেধ করলে অভিযুক্তরা বাদীকে ভয়ভীতি ও হুমকি দেন। পরে বাদী পুলিশকে বিষয়টি জানানোর চেষ্টা করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধরের উদ্দেশ্যে এগিয়ে আসেন। এতে ভীত হয়ে বাদী ঘটনাস্থল ত্যাগ করেন। পরে অভিযুক্তরাও ঘটনাস্থল থেকে চলে যান।

এ ঘটনায় এজাহারে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। ওই মামলায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ