1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

আসিয়ান কাপে বাংলাদেশের খেলা কবে, কখন-কোথায়?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

প্রথমবার এশিয়ার দেশগুলোকে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই টুর্নামেন্টের নাম দিয়েছে ‘ফিফা আসিয়ান কাপ’। শুরুতে বাংলাদেশের না থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মূলত ভারত নিজেদের নাম প্রত্যাহার করায় বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ফিফা।

টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। এই গ্রুপে লাল-সবুজের প্রতিনিধিদের সঙ্গী সিঙ্গাপুর, মালয়েশিয়া আর স্বাগতিক ইন্দোনেশিয়া। টুর্নামেন্টের অফিসিয়াল লোগো আর সূচী প্রকাশ করেছে আয়োজকরা।

আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপেক্ষ ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে হামজা চৌধুরী-শমিত সোমদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। এই দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। ১ অক্টোবর এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার বান কার্নো স্টেডিয়ামে।

টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। কোচ টমাস ডুলির অধীনে ক্যাম্প করছেন ফুটবলাররা। ইতোমধ্যে প্রাথমিক দলও ঘোষণা করেছেন কোচ।

গোলকিপার : মিতুল মারমা, সুজন হোসাইন, মেহেদী হাসান, আনিসুর রহমান।

ডিফেন্ডার : তপু বর্মণ, শাকিল আহাদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল।

মিডফিল্ডার : জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, কাজেম শাহ।

ফরোয়ার্ড : রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, মঞ্জুরুর রহমান, মিনহাজুল করিম, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ