1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

মাঠে নেমেই দলের শোচনীয় হার দেখলেন আলভারেজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনায় যোগ দেওয়ার স্বপ্ন পূরণ হয়নি। সেই ট্রান্সফার নাটকের হতাশা কাটার আগেই আরও এক বড় ধাক্কা খেলেন হুলিয়ান আলভারেজ।
অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে নিজের প্রথম লিগ ম্যাচে নেমে বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে হলো এই আর্জেন্টাইন তারকাকে। প্রতিপক্ষের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে স্রেফ উড়ে গেছে ডিয়েগো সিমিওনের দল।

সান মেমেসে লা লিগার চতুর্থ রাউন্ডের মহারণে বিলবাওয়ের কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। প্রথমার্ধে জালের দেখা পায়নি কোনো দলই, স্কোরলাইন ছিল গোলশূন্য।
তবে বিরতির পর এক অলৌকিক মোড় নেয় ম্যাচটি। খেলা শুরুর প্রথম দুই মিনিটের ব্যবধানেই অ্যাতলেটিকোর রক্ষণভাগ চুরমার করে দেয় বিলবাও। ৪৬তম মিনিটে সান মেমেসকে উল্লাসে ভাসিয়ে গোলমুখ খোলেন নিকো উইলিয়ামস। আর এর ঠিক দুই মিনিট পর রবার্ত নাভারোর দর্শনীয় গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা।

দলের এমন খাবি খাওয়া অবস্থা দেখে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠেন অ্যাতলেতিকো কোচ সিমিওনে। ৬০তম মিনিটে তিনি অল-আউট অ্যাটাকে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং মাঠে নামান হতাশায় নিমজ্জিত হুলিয়ান আলভারেজকে। তবে কোচের সেই বাজি কাজে আসেনি, মাঠে নেমে আক্রমণভাগে কোনো ধরনের প্রভাব তৈরি করতে ব্যর্থ হন এই আর্জেন্টাইন সেনসেশন।

উল্টো ম্যাচের নির্ধারিত সময়ের একবারে শেষ মুহূর্তে (৯০ মিনিটে) ওইহান সানসেট বিলবাওয়ের হয়ে তৃতীয় গোলটি করে অ্যাতলেটিকোর লজ্জা বাড়ান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ