1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে চালু হচ্ছে এভিএস আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১২শ কোটি টাকার প্রকল্প আরও তলানিতে শেয়ারবাজার, দরপতন চলছেই রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশের শিল্প সক্ষমতা বাড়ানো সম্ভব: মার্কিন রাষ্ট্রদূত | বাণিজ্য ঢাকার উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা জামায়াতের রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করলো বাণিজ্য মন্ত্রণালয় গবেষণা ও উদ্ভাবন ফান্ড গঠনের আহ্বান ড. তিতুমীরের | জাতীয় দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

ইউক্রেনে তুষারপাতে ৩৭ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২
  • ১৭৩ Time View

পূর্ব-মধ্য ইউরোপের দেশ ইউক্রেনে তীব্র তুষারপাতে ৩৭ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সারাদেশে তুষারপাতে সৃষ্ট শৈত্য আবহাওয়ায় এ পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী, মঙ্গলবার দেশটিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে হিমাঙ্কেরর নিচে (-) ১৭ ডিগ্রি সেলসিয়াস (২ ডিগ্রি ফারেনহাইট)।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, হাইপোথারমিয়া (তীব্র শীতজনিত রোগ) প্রতিরোধে এরই মধ্যে ১৯০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে গুরুতর অসুস্থ ১৬২ জনকে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক শ’ গাড়ি তুষারের নিচে চাপা পড়ে আছে। বন্ধ হয়ে গেছে দেশটির প্রধান সড়কগুলো।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় স্বীকার করেছে, উদ্বাস্তু ও বয়স্ক ব্যক্তিদের মৃত্যু ঘটেছে বেশি।

দেশটির প্রশাসন সারাদেশে শীত প্রতিরোধক খাদ্য ও ঔষধ সরবরাহ করতে দেড় হাজার সেবা কেন্দ্র খুলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ