1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাংকের পর্ষদে সরকারের সচিবদের নিয়োগ নিষিদ্ধ নতুন নীতিমালায় মস্তিষ্কের টিউমার জয় করে অভিনয়ে ফিরে প্রশংসায় ভাসছেন তানিয়া বৃষ্টি টিসিভি টিকার ‘কাভারেজ’ আসলে কত? যা বলছে সিআইপিআরবি বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত বাংলাদেশ ইউনিভার্সিটির ‘ল’ ফেস্টের শেষটায় শিরোনামহীন গত এক সপ্তাহের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আটক গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে দুই গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৈদেশিক বিনিয়োগ না আসা ‘সংবাদ মাধ্যম, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদরা দায়ী’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১২
  • ২৭৫ Time View

দেশে কাঙ্খিত পরিমাণ বৈদেশিক বিনিয়োগ না আসার জন্য সংবাদ মাধ্যম, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদদের অভিযুক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার ‘মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (এমসিসিআই) আয়োজিত দেশের অর্থনীতি নিয়ে এক আলোচনা সভায় অর্থমন্ত্রী এ অভিযোগ তোলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘দেশের সংবাদ মাধ্যম ও দেশের থিঙ্ক ট্যাংক বলে যারা পরিচিত, তারা প্রায় সময়েই নেতিবাচক বিষয় নিয়ে মাতামাতি করে থাকেন। কিন্তু কোনো ইতিবাচক বিষয়ে তাদের সাড়া তেমন পাওয়া যায় না। এটা খুবই দুর্ভাগ্যজনক।’

উদাহরণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, ‘সরকারের ব্যাংক ঋণ বেড়েছে বলে এরা সবাই হৈ চৈ শুরু করে দিয়েছে।’

তিনি বলেন, ‘হ্যাঁ, সরকারের ব্যাংক ঋণ বেড়েছে। কিন্তু যখন সরকারের ব্যাংক ঋণ কমে যায় বা কম থাকে, তখন কিন্তু তারা এজন্য কোনো প্রশংসা করেন না, নীরব ভূমিকা পালন করে থাকেন।’

প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন, ‘সংবাদ মাধ্যম ও বুদ্ধিজীবীদের এ ধরনের প্রচারণার কারণে দেশে বিদেশি বিনিয়োগকারীরার এলেও তারা পালিয়ে যান। তবে এ জন্য রাজনীতিবিদরাও দায়ী। তারা বিভিন্ন সভা-সমাবেশে অনেক অবান্তর সমালোচনা করে থাকেন। দেশের স্বার্থে তিনি সকলকে ‘সংযত’ হয়ে কথা বলার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ