1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন অফশোর ব্যাংকিংয়ে বিদেশি মুদ্রা লেনদেনের সুযোগ বাড়ল হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ জিদানের কোচিংয়ে খেলা এমবাপের কাছে ‘সিনেমার গল্পের মতো’ নগদে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি ‘ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার আর হাসিনার ফিরে আসার ঘোষণায় যোগসূত্র আছে’ লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামে লোকগানে মুগ্ধ নরওয়ের রাষ্ট্রদূত জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

ঢাবিতে ‘শান্তির জন্য দর্শন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৮৬ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে দুই দিনব্যাপী ‘শান্তির জন্য দর্শন’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার (১ আগস্ট) বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি (বিপিএস) ও মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে মানবিক ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে দর্শনের গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সবাইকে দর্শন চর্চায় এগিয়ে আসতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়তে বিজ্ঞানের পাশাপাশি দর্শনের নৈতিক চেতনা ধারণ করা অত্যন্ত জরুরি।

বিপিএস-এর সভাপতি অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দর্শন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।
শান্তির জন্য একটি মানবিক ও সাধারণ দর্শন প্রয়োজন, যার মাধ্যমেই বিশ্বে স্থায়ী শান্তি ফিরিয়ে আনা সম্ভব।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বিজ্ঞানের অগ্রগতির পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দর্শনের চর্চা বাড়ালেই বিশ্বে টেকসই শান্তি নিশ্চিত করা সম্ভব হবে। সমৃদ্ধ দেশ ও সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মকে দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামান ও মোহাম্মদী কাফেলার প্রধান খাদেম এ আর এম কামরুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বিপিএস-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম। দর্শন বিভাগের শিক্ষক মুহাম্মদ ওয়াহিদুল আলম ও জি এম বায়েজিদ ইসলামের সঞ্চালনায় আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলনে পাঁচটি অধিবেশনে মোট ৪৯টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ