1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি শেরপুর জেলা যুবদলের নেতৃত্বে আতা-শওকত, আনন্দ মিছিল

পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৭২ Time View

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, পর্যটনখাতকে কীভাবে বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করা যায়, সে লক্ষ্যে সরকার মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে। বিশেষ করে কক্সবাজারের মতো বিশ্বের দীর্ঘতম সৈকতকে নতুন করে সুসজ্জিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলেও পর্যটন সম্ভাবনা রয়েছে। বিশেষ করে লালন শাহের জন্মস্থান, কবি পাগলা কানাইয়ের স্মৃতিধন্য জায়গা, ঝিনাইদহের কালীগঞ্জের ঐতিহ্যবাহী মল্লিকপুর বটবৃক্ষ এলাকায় সরকারি পৃষ্টপোষকতার মাধ্যমে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

জেলা প্রশাসন আয়োজিত বৃক্ষরোপণ ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ