1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ইব্রাহিমের গোলে এগিয়ে গেল বাংলাদেশ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ অনুভব করিনি, বললেন ভারত কোচ বাংলাদেশ-চীন বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেয়ার আহ্বান সিপিসি মন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের ২০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলে যুক্ত হলো এমটিবি বন্ধ কারখানা চালু করতে পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালা সংশোধন বিতর্কে ককরোচ পার্টি, বিদেশি অর্থ ও পাকিস্তান যোগের অভিযোগ মোদী সরকারের আমদানির খরচ বাড়ায় বৈদেশিক বাণিজ্যে চাপ: অর্থবছরের প্রথম প্রান্তিকে বেড়েছে বাণিজ্য ঘাটতি ক্লাসরুমে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতায় সেনাবাহিনী চ্যাম্পিয়ন সাফ ফুটবলের লড়াই শুরু ঢাকায়

রোমেরোকে ঘিরে জোর গুঞ্জন, মুখ খুলল ইন্টার মিলান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৭৭ Time View

আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে দলে ভেড়ানোর আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। গ্রীষ্মকালীন দলবদলে টটেনহ্যাম হটস্পার তারকাকে দলে টানতে ইতোমধ্যে খেলোয়াড়ের প্রতিনিধি ও ইংলিশ ক্লাবটির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইন্টার।

ফুটবল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ইন্টারের ক্রীড়া পরিচালক পিয়েরো আউসিলিও বলেন, “রোমেরোকে দলে নেওয়ার ব্যাপারে আমরা অবশ্যই আগ্রহী। এটা সত্য। আমরা তার এজেন্ট ও টটেনহ্যামের সঙ্গে কথা বলেছি। এখন পরিস্থিতি কীভাবে এগোয়, সেটাই দেখার বিষয়।”

গত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন ছিল, এই মৌসুমে টটেনহ্যাম ছাড়তে পারেন ২৮ বছর বয়সী রোমেরো। সেই গুঞ্জনের মধ্যেই ইন্টারের এই স্বীকারোক্তি দলবদলের আলোচনা আরও জোরালো করেছে।

তবে এখন পর্যন্ত টটেনহ্যাম রোমেরোকে ছাড়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। ফলে আর্জেন্টাইন এই সেন্টার-ব্যাকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ