1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এতে সরকারের করার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৪ Time View

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চললেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের কথা স্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন আছে। সেটা গুঞ্জনই। উনি পদত্যাগ করবেন কি না, সেটা তাকেই জিজ্ঞেস করতে হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ করার সাংবিধানিক সুযোগ রয়েছে। তিনি চাইলে স্বাস্থ্যগত কারন দেখিয়ে পদত্যাগ করতে পারেন। এতে সরকারের করার কিছু নেই।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয় বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা সিদ্ধান্ত জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ