1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের নতুন দায়িত্বে সেতুমন্ত্রী টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনের শেষ দিন কর্মব্যস্ততায় কাটালেন আইজিপি সৌদির ইউরেনিয়াম কর্মসূচিতে মার্কিন সবুজ সংকেত, পারমাণবিক চুক্তিতে সইয়ের অনুমোদন ট্রাম্পের প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির চার মাস পর দেশে ফিরলেন হরমুজে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক ডিএমপির তেজগাঁও বিভাগে অভিযানে গ্রেপ্তার ৬২ সরকারি খালে অবৈধভাবে নির্মিত বাঁধ ও স্লুইসগেটে বসানো জাল অপসারণ অভিযান শুরু

সরকারি খালে অবৈধভাবে নির্মিত বাঁধ ও স্লুইসগেটে বসানো জাল অপসারণ অভিযান শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৯ Time View

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে সরকারি খালে অবৈধভাবে নির্মিত বাঁধ ও স্লুইসগেটে বসানো জাল অপসারণে অভিযান শুরু হয়েছে। জলাবদ্ধতা নিরসন এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে পরিচালিত এ অভিযানে প্রথম ধাপে ৯টি অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী ও পেকুয়া-চকরিয়া আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের নির্দেশে মগনামা ইউনিয়নের মটকাভাঙা এলাকায় এ অভিযান শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের বিভিন্ন অংশে প্রভাবশালী ব্যক্তিরা অন্তত ৫৮টি অবৈধ কৃত্রিম বাঁধ নির্মাণ করে এবং স্লুইসগেটে জাল বসিয়ে পানি চলাচলে বাধা সৃষ্টি করেছেন। এর ফলে বর্ষা মৌসুমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মগনামা ইউনিয়নের প্রায় ৩ হাজার পরিবার দুর্ভোগে পড়েছে। পাশাপাশি কৃষি ও মৎস্য খাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালের পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত থাকায় সাম্প্রতিক বন্যায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় অন্তত ৩০টি মৎস্যঘেরের মাছ ভেসে গেছে এবং বিস্তীর্ণ কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বসতবাড়ি ও পুকুর তলিয়ে যাওয়ায় অনেক পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে।

গত ১৮ জুলাই বন্যা-পরবর্তী পরিস্থিতি পরিদর্শনকালে পেকুয়া-চকরিয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকারি খালে নির্মিত অবৈধ বাঁধ অপসারণে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে যৌথভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় সরকারি খালে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে অবৈধ বাঁধ ও স্লুইসগেটে বসানো জাল অপসারণ করা হচ্ছে। ইতোমধ্যে ৫৮টি অবৈধ বাঁধ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৯টি বাঁধ অপসারণ করা হয়েছে। জনস্বার্থে পর্যায়ক্রমে সব অবৈধ বাঁধ অপসারণের কার্যক্রম অব্যাহত থাকবে।’

অভিযান চলাকালে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম সার্বক্ষণিকভাবে কার্যক্রম তদারকি করেন। এ সময় মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউপি সদস্যরা, সাংবাদিক, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, গ্রাম পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ