1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী পূর্ণাঙ্গ পর্ষদ-এমডি ছাড়াই চলছে ইসলামী ব্যাংক ‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না : ফারজানা শারমিন তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন ৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সাগর-রুনি হত্যায় দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে ট্রাইব্যুনালে আবেদন ১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয় ৪১ দেশের সিনেমা নিয়ে কাশ্মীরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দল থেকে বাদ পড়েই ট্রিপল সেঞ্চুরি দিয়ে জবাব পাকিস্তানি তারকার

পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৮৭ Time View

আইসল্যান্ডের জমজমাট রক্ষণের গালভরা বুলি যেনো টিকলো না বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে। প্রস্তুতি পর্বের নিজেদের শেষ ম্যাচ আইসল্যান্ডকে রীদিমতো ধসিয়ে দিয়েছে আলবিসেলেস্তারা।

প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করেছিল মেসি বাহিনী। যদিও খেলার প্রথম ৪৫ মিনিটে মাঠে নামেননি আর্জেন্টিনার ফুটবল জাদুকর।

তবে ভ্যালেন্টিন বারকো মেসির জন্য অপেক্ষ করেননি। ম্যাচের অষ্টম মিনিটেেই বক্সের বাইরে থেকে নেওয়া তার দুর্দান্ত শট আইসল্যান্ডের জালে জড়িয়ে যায়। এগিয়ে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

তবে ম্যাচের শুরুটা আর্জেন্টিনার জন্য কিছুটা হোচট খেয়েছিল। নিকো পাজের একটি আক্রমণ ব্যর্থ হওয়ার পর দ্রুত পাল্টা আক্রমণে উঠে যায় আইসল্যান্ড। এলার্টসন দারুণ সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেননি। তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যাওয়ায় রক্ষা পায় আর্জেন্টিনা।

তবে দ্বিতীয়ার্ধে ঝলক দেখান মেসি। পেনাল্টি থেকে ৭২ মিনিটে তার করা গোলে প্রায় জয় সুনিশ্চি করে ফেলে আর্জেন্টিনা। এরপর ৮৬তম মিনিটে আইসল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠোকেন থিয়াগো আলমাডা।

একদিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ-২০২৬। আজ বুধবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও সেই প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ