1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

বার্সেলোনার নজরে ব্রাজিলের নাম্বার নাইন

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৩৬ Time View

নতুন মৌসুমকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে বার্সেলোনা। আক্রমণভাগে পরিবর্তনের সম্ভাবনার মধ্যেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোকে নজরে রেখেছে কাতালান ক্লাবটি।

ক্লাব সূত্রের বরাতে মার্কা জানিয়েছে, বর্তমান স্কোয়াডে কিছু পরিবর্তন আনতে চায় বার্সা। বিশেষ করে রবার্ট লেভানদোস্কির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় বিকল্প খুঁজছে দলটি।

সেই জায়গায় ভবিষ্যতের জন্য সম্ভাবনাময় স্ট্রাইকার হিসেবে উঠে এসেছে জোয়াও পেদ্রোর নাম।
বার্সার ক্রীড়া পরিচালক ডেকোর নেতৃত্বে ইতিমধ্যেই ট্রান্সফার মার্কেট বিশ্লেষণ শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কা। তরুণ, গতিময় এবং বহুমুখী আক্রমণভাগের খেলোয়াড় খোঁজার লক্ষ্যেই পেদ্রোকে শর্টলিস্ট করা হয়েছে।

এদিকে, কোচ হ্যান্সি ফ্লিকও আক্রমণভাগে নতুন বিকল্প চান, যাতে স্কোয়াডে গভীরতা বাড়ে এবং মৌসুমজুড়ে ধারাবাহিকতা বজায় রাখা যায়।

গেল বছর ক্লাব বিশ্বকাপের আগে ইংলিশ ক্লাব ব্রাইটন থেকে ৬০ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেয় পেদ্রো। যোগ দিয়েই ক্লাব বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করে সবার নজর কাড়েন তিনি। এরপর এই মৌসুমে চেলসির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে মাঠে নেমে ২৬ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ