1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

জার্মানিকে বিপদে ফেলার পরিকল্পনা ট্রাম্পের

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ১২৪ Time View

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জার্মানি থেকে পাঁচ হাজার সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা করছে। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জের মধ্যে বিরোধের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিলো মার্কিন প্রতিরক্ষা দপ্তর।

এই সিদ্ধান্ত ঘোষণার একদিন আগে ট্রাম্প মের্জের সমালোচনা করেন। মের্জ মন্তব্য করেছিলেন যে, ইরানি আলোচকদের কাছে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হয়েছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, মের্জ ‘খুব খারাপ কাজ করছেন’ এবং তার ‘বিভিন্ন ধরনের সমস্যা’ রয়েছে, যার মধ্যে অভিবাসন ও জ্বালানি বিষয়ও অন্তর্ভুক্ত। ট্রাম্প ইতালি ও স্পেন থেকেও মার্কিন সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন।

জার্মানিতে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক উপস্থিতি রয়েছে; গত বছরের ডিসেম্বর পর্যন্ত দেশটিতে ৩৬ হাজারের বেশি সক্রিয় দায়িত্বে থাকা মার্কিন সৈন্য মোতায়েন ছিল।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল এক বিবৃতিতে জানান, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ইউরোপে বিভাগের সামরিক অবস্থান নিয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনার পর এবং মাঠপর্যায়ের প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পারনেল আরও জানান, আমরা আশা করছি, আগামী ছয় থেকে বারো মাসের মধ্যে এই প্রত্যাহার সম্পন্ন হবে।

ট্রাম্প, যিনি দীর্ঘদিন ধরে ন্যাটো জোটের সমালোচক, মিত্র দেশগুলোর ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছেন—কারণ তারা হরমুজ প্রণালী পুনরায় চালু করার সামরিক অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ