1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

পাকিস্তানে একলাফে ১৯ রূপির বেশি বাড়ল ডিজেলের দাম, মূল্যবৃদ্ধি পেট্রোলেরও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৫০ Time View

হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে তেলবাহী জাহাজগুলো আসতে না পারায় জ্বালানি তেলের গুরুতর সংকটে ভুগছে পাকিস্তান। এই সংকটের কারণে সাধারণ গ্রাহক পর্যায়ে ডিজেল ও পেট্রোলের দামে উল্লম্ফন ঘটাতে বাধ্য হয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের জ্বালানি মন্ত্রণালয়ের পেট্রোলিয়াম বিভাগ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশজুড়ে খুচরা গ্রাহক পর্যায়ে ডিজেল ও পেট্রোলের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে। বিবৃতির তথ্য অনুসারে, এখন থেকে পাকিস্তানে সাধারণ গ্রাহক পর্যায়ে প্রতি লিটার হাই-স্পিড ডিজেল বিক্রি হবে ৩৯৯ দশমিক ৫৮ রুপিতে এবং প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ৩৯৩ দশমিক ৮৬ রুপিতে।

এর আগে পাকিস্তানে সাধারণ ক্রেতা পর্যায়ে প্রতি লিটার হাই-স্পিড ডিজেলের দাম ছিল ৩৮০ দশমিক ১৯ রুপি এব প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৩৩৯ দশমিক ৩৫ রুপি। অর্থাৎ, নতুন মূল্য তালিকায় ডিজেলের দাম বেড়েছে ১৯ দশমিক ৩৯ রুপি এবং পেট্রোলের দাম বেড়েছে ৬ দশমিক ৫১ রুপি।

আজ ১ মে থেকে দেশজুড়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম কার্যকর করা হবে উল্লেখ করা হয়েছে পেট্রোলিয়াম বিভাগের বিবৃতিতে।

দাম বাড়ানোর পাশাপাশি প্রতি লিটার ডিজেলের ওপর ২৮ দশমিক ৬৯ রুপি করও বসিয়েছে পাকিস্তানের সরকার। আগে ডিজেলের ওপর কোনো কর ছিল না।

তবে পেট্রোলের ওপর থেকে কর কমানো হয়েছে। প্রতি লিটার পেট্রোলের ওপর ধার্য কর ছিল ১০৩ দশমিক ৫০ রুপি; সেখান থেকে ৩ দশমিক ৮৮ রুপি হ্রাস করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে পেট্রোলিয়াম বিভাগের বিবৃতিতে।

সূত্র : জিও টিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ