1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

ব্যাটে ‘এআই চিপ’ ব্যবহারের দাবির জবাব দিলেন সূর্যবংশী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৬২ Time View

আইপিএল ২০২৬-এ ব্যাট হাতে ঝড় তুলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতীয় বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। রাজস্তান রয়্যালসের এই তরুণ ব্যাটারকে ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক অদ্ভুত প্রশ্ন, তার ব্যাটে নাকি ‘এআই চিপ’ বসানো আছে!

মূলত তার অবিশ্বাস্য ব্যাটিং দেখে অনেকেই মজা করে এমন মন্তব্য করেন। বিষয়টি আরো ভাইরাল হয় যখন পাকিস্তানি এক ক্রিকেট বিশ্লেষক রসিকতার ছলে বলেন, এই ব্যাট পরীক্ষা করে দেখা উচিত, ডোপ টেস্টের মতো এটি যেন ল্যাবে পাঠানো হয়।

এমন আলোচনার মাঝেই সরাসরি প্রশ্নের মুখে পড়েন বৈভব।

মাঠে এক সাংবাদিকের ‘তোমার ব্যাটে কি এআই চিপ আছে?’ এই প্রশ্নের উত্তরে হাসতে হাসতেই তিনি বলেন, ‘ভগবানই বসিয়ে দিয়েছেন। ওপরে থেকে বলেছিলেন, ব্যাটে কিছু লাগিয়ে দিচ্ছি, আমি শুধু সেটাই ব্যবহার করছি।’

তার এই সহজ ও মজার জবাব মুহূর্তেই মন জয় করে নেয় ক্রিকেটভক্তদের। যেখানে অনেকেই বিতর্কে জড়িয়ে পড়তে পারতেন, সেখানে বৈভব পুরো বিষয়টিকে হাস্যরসে উড়িয়ে দেন।

মাত্র ১৫ বছর বয়সেই এমন পরিণত মানসিকতা দেখিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, শুধু প্রতিভা নয়, চাপ সামলানোর ক্ষমতাও তার আছে। তার প্রতিটি শট যেমন দর্শকদের বিস্মিত করছে, তেমনি তার আচরণও দিচ্ছে ইতিবাচক বার্তা।

ক্রিকেটে প্রতিটি প্রজন্মেই কিছু খেলোয়াড় আসে, যাদের পারফরম্যান্স সাধারণ ব্যাখ্যার বাইরে চলে যায়। আগে যাকে বলা হতো ‘প্রতিভা’ বা ‘ঈশ্বরপ্রদত্ত ক্ষমতা’, এখন সেটাকেই অনেকে মজা করে বলছে ‘এআই চিপ’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ