1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযান, অপহৃত ৩০৮ নাগরিক উদ্ধার বিতর্কিত প্রস্তাবের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি, বেঁচে গেল গদি! রাজশাহীর সব মায়েরা ফ্যামিলি কার্ড পাবে : ভূমিমন্ত্রী উপসাগরীয় দেশগুলোকে ইরানের কঠোর বার্তা, লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ‘জুলাই আন্দোলন ছিল স্বৈরাচার পতনের আন্দোলন’ আ. লীগের জুলুমের পথ বিএনপি অনুসরণ করবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল মেসির রেকর্ড গোলের ম্যাচে মিয়ামির বড় জয় ‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’

এসএসসি পরীক্ষা দিতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল পরীক্ষার্থীর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ Time View

হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের আবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী রবিন মিয়া (১৬) ওই গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে। সে স্থানীয় চান্দপুর শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। চলতি বছর সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

স্থানীয়রা জানান, সকালে প্রচণ্ড বেগে ঝড় হচ্ছিল। এ সময় রবিন মিয়া এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।

পথে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

চুনারুঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে এসএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার পথে বজ্রপাতে রবিন নামে শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ