1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৭০ Time View

জেলাকে ভিক্ষাবৃত্তিমুক্ত ও স্বনির্ভর করার লক্ষ্যে ৪ জন অসহায় ব্যক্তিকে আজ ২ লাখ ৭ হাজার টাকার সহায়ক উপকরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও শহর সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে ও ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ সহায়তা দেয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, ‘বিতরণকৃত এই উপকরণগুলো অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এবং তাদের আত্মনির্ভরশীল করতে কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে ট্রাই-সাইকেলের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা বিভিন্ন স্থানে ঘুরে পণ্য বিক্রি করে সম্মানজনকভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন। আমাদের লক্ষ্য হলো সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভিক্ষাবৃত্তিমুক্ত একটি উন্নত ও স্বনির্ভর জেলা গড়ে তোলা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মহিবুল্লাহ্ হক।

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের পাশাপাশি পণ্য বিক্রির উপযোগী বিশেষায়িত ট্রাই-সাইকেল এবং পিঠা তৈরির সরঞ্জাম। এছাড়া বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকারভোগীদের নগদ অর্থ সহায়তাও দেয়া হয়।

এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ