1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

চায়না মোবাইলের সঙ্গে জোট বাঁধলো নোকিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১২
  • ২২৭ Time View

৭০ কোটি মোবাইলফোন ব্যবহারকারীর ‘চায়না মোবাইল’ পৃথিবীর সবচেয়ে বড় মোবাইল অপারেটর। বুধবার ফিনল্যান্ডভিত্তিক মোবাইল ফোন নির্মাতা নোকিয়ার স্মার্টফোন লুমিয়া ৯২০ চায়না মোবাইল-এর মাধ্যমে বিক্রির কথা জানিয়েছে। খবর রয়টার্স-এর।

চীনের বাজারে মাইক্রোসফটের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসটি থ্রিজি সাপোর্টেড প্রথম ডিভাইস। চীনে ডিভাইসটি বিক্রি করতে দেশটির বৃহত্তম টেলিকম কোম্পানি চায়না মোবাইলের সঙ্গে চুক্তি করেছে নোকিয়া।

ঘোষণাটি আসার পর ফিনল্যান্ডের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ হেলসিংকিতে নোকিয়ার শেয়ারের দর বেড়েছে। রয়টার্স জানিয়েছে, হেলসিংকি স্টক এক্সচেঞ্জে নোকিয়ার শেয়ারদর ৬.১ ভাগ বেড়েছে। এ খবরটি আর্থিক সঙ্কটে থাকা নোকিয়ার জন্য ভালো খবর। এতে সফল হলে লুমিয়া ৯২০ এবং লুমিয়া ৮২০ ডিভাইসটি বিক্রি করে তারা অ্যাপল ও স্যামস্যাংয়ের কাছে হারানো বাজার ফিরে পেতে পারে বলে আশা করছেন বিশ্লেষকরা।

চীনা টেলিকম সেক্টরে সস্তায় মোবাইল ফোন বিক্রি ও ডেটা প্ল্যান নিয়ে তুমুল প্রতিযোগিতা চলছে। এরপরও থ্রিজি ব্যবহারকারীদের ডিভাইসটি আকৃষ্ট করতে পারবে বলে আশাবাদী বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ