1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

শিক্ষকতার বাইরে অন্য পেশা নিতে অনুমতি লাগবে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৩ Time View

অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ) বিকেলে তার নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি জানান, শিক্ষকতার বাইরে অন্য পেশা নিতে অনুমতি নিতে হয়। এটা সরকারি নিয়ম। যারা অনুমতি নেবে না তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে।

এ সময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ