1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মোট কত?

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

দেশে মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে। ৩১ জুলাই পর্যন্ত দেশে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার ৩১৫ জন। একই সময়ে স্থানীয় সরকারের ৫টি প্রতিষ্ঠানের সংশোধিত আচরণ বিধিমালা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, আজ (রোববার) স্থানীয় সরকারের ৫টি প্রতিষ্ঠানের সংশোধিত আচরণ বিধিমালা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

স্থানীয় সরকারের ৫টি প্রতিষ্ঠান হলো- ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ।

ইসির সিনিয়র এই সচিব জানান, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৩১ জুলাই পর্যন্ত ভোটার নিবন্ধন চলেছে। এই তারিখ পরিবর্তন হলে পরবর্তী সময়ে জানানো হবে। আর সেগুলো সম্পূরক তালিকা হিসেবে প্রকাশ করা হবে।

সচিব জানান, ৩১ জুলাই পর্যন্ত দেশে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার ৩১৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ