1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেয়ারবাজারে সপ্তাহের শেষদিনে সূচকে উত্থান, কমেছে লেনদেন শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক পাকিস্তানে ভবন ধসে একই পরিবারের ১১ জন নিহত সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের : আইনমন্ত্রী এনসিপি নতুন রাজনীতির নামে ভণ্ডের বন্দোবস্ত কায়েম করেছে : রাশেদ খান হাম উপসর্গে আরো ৪ প্রাণহানি আমাদের বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে : জামায়াত আমির রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার, মামলা ৩০: ডিএমপি

৭১ এর ফটোগ্রাফার চরিত্রে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ নভেম্বর, ২০১২
  • ১৮০ Time View

অভিনেতা আজাদ আবুল কালাম এবার মুক্তিযুদ্ধচলাকালীন সময়ের একজন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন। মুক্তিযুদ্ধের কাহিনীভিত্তিক এ নাটকের নাম ‘ফটোগ্রাফার ৭১’।

নাটকের গল্পে দেখা যাবে, ধ্রুব একজন ফটোগ্রাফার। কিন্তু তার চাচা থাকে একজন রাজাকার। অনিচ্ছায় চাচার ইচ্ছেতে শান্তিকমিটিতে যোগ দেন। কিন্তু এখানে যোগ দিলেও দেশের জন্য কাজ করতে চান ধ্রুব। তাই গোপনে রাজাকারদের অনেক কাজ-কর্মের খবর ছবি উঠানোর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের নিকট পৌঁছে  দিত। শুরু হয় নতুন ঘটনা। এভাবে গল্পটি এগুতে থাকে।

এখানে ধ্রুব চরিত্রে অভিনয় করছেন আজাদ আবুল কালাম। তার সাথে নাটকটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,‘অনেকদিন পর আমি একটি মুক্তিযুদ্ধের গল্পে কাজ করলাম। এখানে আমি একজন ফটোগ্রাফার হয়ে দেশের স্বাধীনতার জন্য কাজ করি। ছবি দিয়েও সে সময় অনেক কিছু করা সম্ভব ছিল, এমনই একটি গল্প দেখানো হয়েছে এ নাটকে’

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুবীরময় সেন। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, জোৎস্না বিশ্বাস, ড.ইনামুল হক, স্পর্শিয়া প্রমুখ।

পরিচালক সুবীরময় নাটকটি নিয়ে বলেন,‘আমি ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নাটকটি নির্মাণ করেছি। নাটকটি আশা করি দর্শকদের ভালো লাগবে এবং যে কোন একটি বেসরকারি চ্যানেলে এটি প্রচার হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ