1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

বোলাররা আশা দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকাকে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ নভেম্বর, ২০১২
  • ১০৯ Time View

অ্যাডিলেড ওভাল টেস্টে ব্যাটিংটা আশানুরূপ হয় নি সফরকারী দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়ার ৫৫০ রানের বিপরীতে প্রথম ইনিংসে ৩৮৮ রান তুলে অলআউট হয় প্রোটিয়ারা। প্রথম ইনিংসে ১৬২ রানে পিছিয়ে থাকলেও, শনিবার তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১১১ রানে অসিদের ৫ উইকেট তুলে নিয়েছে সফরকারীরা।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৫০ রানের জবাবে শুক্রবার দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ২১৭ রান তোলা দক্ষিণ আফ্রিকা শনিবার তৃতীয় দিনে খুব বেশি রান স্কোরবোর্ডে যোগ যোগ করতে পারে নি। বাকি ৮ উইকেট হারিয়ে মাত্র ১৭১ সংগ্রহ করে প্রোটিয়ারা।

আগের দিন ১১১ রানে অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ আউট হন ১২২ রানে। শেষদিকে অভিষিক্ত ফ্যাক ডু প্লেসিসের ৭৮ আর জ্যাক ক্যালিসের ৫৮ রানই মূলত প্রোটিয়াদের সম্মানজনক স্কোর গড়তে সাহায্য করে।

অসি ফাস্ট বোলার বেন হিলফেনহাস ৩টি, পেসার পিটার সিডল ও স্পিনার নাথান লয়ন ২টি করে উইকেট নিয়েছেন।

প্রথম ইনিংসে ১৬২ রানে এগিয়ে থাকলেও, দ্বিতীয় ইনিংসে খুব ভালো করতে পারে নি অসিরা। ১১১ রান তুলতে হারিয়ে ফেলেছে ৫ উইকেট। তারপরও ৫ উইকেট হাতে নিয়ে ২৭৩ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।

প্রোটিয়া পেসার রোরে ক্লিনভেল্ট মাত্র ৬ ওভার বল করে ১ মেডেনসহ ১৪ রানে ৩ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট পেয়েছেন ডেল স্টেইন ও মরনে মরকেল।

এর আগে ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল। এ মাসের ৩০ তারিখে পার্থে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ