1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

ঢাবির কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

তুরস্কের অলাভজনক ইসলামী সংস্থা (আইডিডিইএফ)-এর সভাপতি মেহমেত তুরান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

আজ শুক্রবার ভিসির বাসভবনস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আইডিডিইএফ-এর আন্তর্জাতিক সমন্বয়কারী সালাহউদ্দিন সিলান তাঁর সঙ্গে ছিলেন।
আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এ কথা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ, প্রকল্পের স্থপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইডিডিইএফ-এর কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নতুন মসজিদ কমপ্লেক্সে শিক্ষা ও গবেষণার সুযোগসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। এই প্রকল্পের একটি ডিজিটাল জরিপ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
বর্তমানে মসজিদের চূড়ান্ত নকশা প্রণয়নের কাজ চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইডিডিইএফ কর্তৃপক্ষের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর শিগগিরই নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ