1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা রাজিব পরিবহন বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

হংকংয়ে সমুদ্রে পড়ল কার্গো বিমান, নিহত ২

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ Time View

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়ে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে হংকংয়ের বেসামরিক বিমান চলাচল (সিএডি) বিভাগ। খবর বিবিসির।

বোয়িং নির্মিত এই বিমানটি এমিরেটসের ফ্লাইট নম্বর ইকে৯৭৮৮ নামে দুবাই থেকে হংকং আসছিল। সোমবার স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটের দিকে বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে সরে গিয়ে সমুদ্রে পড়ে যায় বলে সিএডি এক বিবৃতিতে জানায়।

বিমানটি তুর্কি কার্গো এয়ারলাইন এয়ারঅ্যাক্ট-এর লিভারিতে ছিল। ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটির একাংশ পানিতে ডুবে আছে এবং এর পেছনের অংশ ভেঙে গেছে। ককপিটের নিচের সামনের অংশেও গুরুতর ক্ষতি হয়েছে।

পুলিশ জানায়, বিমানটি রানওয়ে থেকে ছিটকে যাওয়ার সময় বিমানবন্দরের দুই কর্মী যে যানবাহনে ছিলেন তা পানিতে পড়ে যায়, এতে দুজনের মৃত্যু হয়।

বিমানটিতে চারজন ক্রু সদস্য ছিলেন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিএডি।

স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা যায়, অগ্নিনির্বাপক ইঞ্জিন, উদ্ধারকারী যান ও নৌযান দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কর্তৃপক্ষ তদন্ত করছে কীভাবে বিমানবন্দরের যানটি সমুদ্রে পড়ে গেল।

ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার তাদের উত্তর দিকের রানওয়েতে ফ্লাইট চলাচল স্থগিত করেছে।
বাকি দুটি রানওয়ে চালু রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ