1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬ শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব, যা বলছে ইরান অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান

ভেন্যু ও সূচিতে পরিবর্তন, মেসিদের মাঠে খেলবে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০২ Time View

নিরাপত্তা ও লজিস্টিকস জটিলতার কারণে বদলে গেছে আর্জেন্টিনার আসন্ন প্রীতি ম্যাচের সময় ও ভেন্যু। যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ডে পুয়ের্তো রিকোর বিপক্ষে সোমবার খেলতে নামার কথা ছিল বিশ্বচ্যাম্পিয়নদের। তবে নতুন সূচি অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ফ্লোরিডার পোর্ট লডারডিলের চেইস স্টেডিয়ামে।

২১ হাজার দর্শক ধারণক্ষম এই স্টেডিয়ামই মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির ঘরের মাঠ।
ফলে ক্লাব ফুটবলে নিজের ঘরের মাঠেই জাতীয় দলের জার্সি গায়ে নামার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

শিকাগোতে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন নিয়ে চলমান বিক্ষোভ ও নিরাপত্তা উদ্বেগের কারণেই ম্যাচটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত কয়েকদিন ধরে শহরজুড়ে উত্তেজনা বাড়ায় বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনকে নিরাপদ মনে করেছেন তারা।

বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ পুয়ের্তো রিকো অবস্থান করছে ১৫৫ নম্বরে।
এই ম্যাচের আগে শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ফ্লোরিডারই হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ