1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
নোমান আলী খানের বক্তব্য / যে কারণে শয়তান বসে থাকে দ্বীনের পথে ‘বার্সেলোনার ফুটবল ভয়ংকর, সত্যিই ভীতিকর’ একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল পরিচ্ছন্ন দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিভাগীয় কমিশনার ইতিহাসে বিরল, ভারতীয় স্পিনারের হাত ধরে ১২৯ বছর পর ঘটলো এমন ঘটনা ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি ‘ওর বয়স তো আমার ক্রিকেট ক্যারিয়ারের সমানও না’ কাকে নিয়ে বললেন শামি? সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু | আন্তর্জাতিক

মার্শের ঝড়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ Time View

মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ২১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অজিরা।

প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৬ উইকেটে তোলে ১৮১ রান। অভিষিক্ত ব্যাটার টিম রবিনসন একাই আলো ছড়ান ৬৬ বলে অপরাজিত ১০৬ রানে।
তবে শুরুতে জশ হ্যাজলউড ও বেন ডোয়ারশুইসের আগুনে বোলিংয়ে কিউইরা দ্রুত তিন উইকেট হারায়।

জবাবে মার্শ ঝড় তোলেন ব্যাট হাতে। মাত্র ৪৩ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৮৫ রান করেন তিনি। ওপেনার ট্রাভিস হেডের ৩১ রানের পাশাপাশি ম্যাথু শর্ট (২৯), টিম ডেভিড ও অ্যালেক্স কেরির অবদান ম্যাচকে সহজ করে তোলে।
শেষ পর্যন্ত মাত্র ১৬.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ