1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিয়ন নিয়োগে ডিসির সঙ্গে প্রতিমন্ত্রী নুরের বিরোধ ববিতে র‍্যাগিংয়ের দায়ে ৪৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ‘গেম অব থ্রোনস’ সিনেমা মুক্তি পাবে ২০২৯ সালে সেমিতে আজ বাংলাদেশ পাকিস্তান মুখোমুখি পার্বত্য অঞ্চলে ক্রিকেট প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ ‘অবিবাহিত’ বা ‘অভিভাবক ছাড়া’ নারীদের বিদেশযাত্রায় কি আইনি বাধা আছে? চট্টগ্রাম ও সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চালুর আহ্বান বিমান মন্ত্রীর আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইন বন্ধ সরকারি চাকুরেদের বেতন বৃদ্ধি মূল্যস্ফীতিতে চাপ সৃষ্টি করতে পারে: কেন্দ্রীয় ব্যাংক চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের নেতৃত্বে মানিক-জিসান

বিরোধীদলের পল্টন ময়দানে কানে-ধরে ‍উঠবস করে উচিত: বেগম মতিয়া চৌধুরী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০১১
  • ৩৫২ Time View

ঢাকা,৩০ অক্টোবর : কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, যারা বলেছিলেন দেশ গ্যাসে ভাসছে, তাদের পল্টন ময়দানে কানে-ধরে ‍উঠবস করে বলা উচিত- ‘যা বলেছিলাম ভুল বলেছিলাম’।

তিনি বিরোধী দলকে ইঙ্গিত করে বলেন, তারা এ ধরনের ভুল তথ্য কেন দেন তা জানতে চাওয়া উচিত।

রোববার দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের (এফবিসিসিআই) উদ্যোগে ‘কৃষিখাত: খাদ্য নিরাপত্তায় বিকল্প প্রেক্ষিতের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এফবিসিসিআই সভাপতি একে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

এতে আলোচনায় অংশ নেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক, এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন, কোস্টাল সি ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন, কৃষক আ. রউফ মিয়া প্রমুখ।

সেমিনারে আলোচনায় অংশ নেওয়া অধিকাংশ বক্তা হিমাগারে থাকা ১০ লাখ টন আলুর ব্যাপারে এক মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান। তারা বলেন, এব্যাপারে দ্রুত সিদ্ধান্ত না হলে এসব আলু নষ্ট হয়ে যাবে। বক্তারা বিষয়টি সমাধানের কৃষিমন্ত্রী হস্তক্ষেপ কামনা করে বলেন, ভিজিএফ কার্ডে চালের সঙ্গে যদি আলু দেওয়া হয় তাহলে দ্রুতই সমস্যাটির সমাধান হবে।

আলোচকদের এ প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী বলেন, সরকার অবশ্যই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। কিন্তু আপনাদের শেষ মুহূর্তে এসে সমাধান চাওয়া ঠিক হয়নি। ব্যবসায়ীরা শিশুর মতো কথা বললে হবে না। কারণ আপনারা শুধু ব্যবসায়ী নন, উদ্যোক্তাও বটে। তাই কমপক্ষে ৬ মাস আগে বিষয়টি সরকারের নজরে আনা উচিত ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ