1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

জয়ে শুরু জকোভিচ-শারাপোভার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারি, ২০১২
  • ১৯১ Time View

অস্ট্রেলিয়া ওপেনের প্রথম রাউন্ডে পুরুষ এককে জয় পেয়েছেন বিশ্বরেসা নোভাক জকোভিচ। মেয়েদের এককে মারিয়া শারাপোভা ও পেত্রা কভিতোভা জিতলেও বিদায় নিয়েছেন সামান্থা স্টোসুর।

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম প্রতিগোগিতায় ইতালির পাওলো লরেঞ্জিকে সহজেই হারান সার্বিয়ান তারকা জকোভিচ। প্রতিযোগিতার এক নম্বর বাছাই প্রথমে সেট জেতেন ৬-২ গেমে। দ্বিতীয় ও তৃতীয় সেটে তার কাছে পাত্তাই পাননি লরেঞ্জি। ৬-০ ও ৬-০ গেমে ইতালির তারকাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন জকোভিচ।

এদিকে মেয়েদের এককে সরাসরি সেটে জিতেছেন সাবেক বিশ্বসেরা মারিয়া শারাপোভা। রাশিয়ান তারকা ৬-০ ও  ৬-১ গেমে হারান আর্জেন্টিনার গিসেয়া দুয়োকোকে। এছাড়া অপর ম্যাচে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা পেত্রা কভিতোভা হারান ভেরা দুশেভিনাকে। তিনি ৬-২ ও ৬-০ গেমে পরাজিত করেন দুয়োকোকে।

অন্যদিকে অঘটন শিকার হয়েছেন সামান্থা স্টোসুর। রুমানিয়ার সোরানা ক্রিসতেয়ার কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন ইউএস ওপেন বিজয়ী এই অস্ট্রেলিয়ান। তাকে ৭-৬ ও ৬-৩ গেমে হারান ক্রিসতেয়ার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ